আশিকুর রহমান:
বর্তমান সময়ে কর্মজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহর অঞ্চলে যত্র তত্র গড়ে উঠেছে ফাস্টফুড ও খাবারের দোকান। গাজীপুর জেলা গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ায় ফাস্টফুডের দোকান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আজ ১২ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর জেলার পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে রয়েল কিং রেস্টুরেন্ট নামে একটি ফাস্টফুডের দোকান উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ অর্থনৈতিক বিশ্লেষক মেজবাহউদ্দিন মোঃ জীবন চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সবুজ আন্দোলন গাজীপুর জেলা শাখার সদস্য সচিব মনির হোসেন মানিকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। এ সময় “তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় উদ্বুদ্ধকরণে করণীয় শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়।
