স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরে ১নং ওয়ার্ডের মাধবপুর তেতুল তলা এলাকার রিপনের বাড়ির ভাড়াটিয়া গাজীপুর দক্ষিণ পানিশাইল এলাকার জনপদ নিউজ কোম্পানি লিমিটেডের পরিচালক মোঃ শহিদুল ইসলাম (৬৭) ২০ শতাংশ খাসজমি সরকারি এনে দেওয়ার কথা বলে ১৪ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে এ ঘটনায় মোঃ মনির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড মাধবপুর তেতুলতলা রমজান আলীর বাড়ির ভাড়াটিয়া মোঃ মনির হোসেন পার্শ্ববর্তী রিপনের বাড়ির ভাড়াটিয়া মোঃ শহিদুল ইসলামের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদে জনপদ নিউজ কোম্পানির পরিচালক পরিচয় দিয়ে সরকারি খাস জমি ক্রয় করার জন্য তাকে অভিনব কায়দায় ফাঁদে ফেলে ‌। এক পর্যায়ে অত্র থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় ২৯১ দাগে মোট ৭২ শতাংশ জমি এর কাতে ২০ শতাংশ সরকারি খাস জমি লিজ এনে দিবে বলে জানায় । মনির হোসেন তার কথা সরল মনে বিশ্বাস করে গত ০২/১১/ ২১ তারিখ থেকে বিভিন্ন সময়ে সর্ব মোট ১৪ লাখ ৬৫ হাজার টাকা দেয় । ভুক্তভোগী মনির হোসেন জানায় ,গত ৬/১১/২১ তারিখে রাত ১০ টার সময় গ্রামের বাড়ি যাবার কথা বলে বাসা থেকে বের হয় এবং তিন দিন পর বাড়ি থেকে এসে জমি রেজিস্ট্রি করে দিবে ২০/১১/২১ ইং তারিখের মধ্যে বলে জানায় । কিন্তু সে বাড়ি থেকে তিনদিন পর বাসায় ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ০১৭৩৩৭৭৮৯২৭ ও ০১৯৫৬০৯৭২২৯ ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় । তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অদ্যবধি তার কোন সন্ধান পায়নি । তবে তার কর্মকাণ্ডে মনির হোসেন আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে । এ অবস্থায় তার পরিবার অভাব অনটনের মধ্যে কাটাচ্ছে বলে জানায়। শহিদুল ইসলাম টাকাগুলো নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় , অবশেষে তাকে না পেয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হলাম । তাকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন