নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলো আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় টেস্টেই জয় তুলে নিলো আফগানরা। এ টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ৫ উইকেট পেলেন রশিদ খান। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।

এখন আর শুধু টেস্ট খেলুড়ে দল নয়। টেস্ট জয়ের তালিকায়ও নাম তুলে ফেলেছে আফগানিস্তান। কে বলবে যুদ্ধবিধ্বস্ত দেশটি যারা কিনা ২০১৭ সালে আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস পায়, তারা এবার নিজেদের দ্বিতীয় টেস্টে বিজয়ের ইতিহাস করলো।

এর আগে দেরাদুনে আয়ারল্যান্ডের দেয়া মাত্র ১৪৭ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। আগের দিন ওপেনার শাহজাদকে হারালেও, এদিন ইহসানুল্লাহ আর রহমত শাহ-এর ব্যাটে চড়ে জয়ের দিকে এগুতে থাকে আফগানরা। ৭৬ রান তুলে দলীয় ১৪৪ রানে সাজঘরে ফেরেন রহমত শাহ। নবী, শাহিদিরা দ্রুত আউট হলেও, ইহসানুল্লাহর ৬৫ রানে চড়ে জয়ের বন্দরে পৌছায় আফগানিস্তান। ৭ উইকেটে হারায় আইরিশদের। সেই সাথে রচনা করে প্রথম টেস্ট জয়ের ইতিহাস।

টেস্টে প্রথম জয়ের স্বাদ এত তাড়াতাড়ি পাওয়া দলের মধ্যে আছে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড ও পাকিস্তানের নামও। অজিরা ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে আর সে টেস্টেই জয় তুলে নেয়। অন্যদিকে, একই সিরিজে দ্বিতীয় টেস্টে জয় পায় ইংল্যান্ড। এই সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হয় ইংলিশদেরও। আর ১৯৫২ সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া পাকিস্তান প্রথম জয় আসে এই সিরিজেই দ্বিতীয় টেস্টে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয় ১৮৮৯ সালে। ১৭ বছর পর ১২ ম্যাচ খেলে ১৯০৬ সালে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট খেলার ২ বছর পর টেস্টে জয় তুলে নেয় ইংলিশদের বিপক্ষে ১৯৩০ সালে। সবচেয়ে বেশি টেস্ট খেলে জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। ১৯৩০ সালে টেস্টে অভিষেকের ৪৫ ম্যাচ পর ১৯৫৬তে যেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দেখা পায় কিউইরা। এছাড়া ভারত টেস্টে প্রথম জয় পায় ১৯৫২ সালে। যেখানে তাদের অভিষেক হয় ১৯৩২ সালে। আর বাংলাদেশের টেস্টে অভিষেকের ৫ বছর পর তারা প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ের বিপক্ষে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino