অনলাইনে কোরবানির পশু কেনাবেচার ক্ষেত্রে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন প্রতারণার স্বীকার না হয়, এজন্য বিশেষ নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১২ জুলাই) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল আজহায় পশুর হাট বসানো এবং মানুষের ঈদযাত্রা করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন। করোনাভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কয়েকটি জেলায় পশুর হাট না বসানোর পরামর্শ দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে এই পরামর্শ খুবই বাস্তবধর্মী এবং বাস্তবায়ন সম্ভব হলে ভালো ফল বয়ে আনবে।’

এ সময় সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘পশু কেনাবেচায় ডিজিটাল প্লাটফর্ম হতে পারে বিকল্প। তাই অনলাইনে কোরবানির পশু কেনাবেচা জনপ্রিয় করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।  এক্ষেত্রে যেহেতু কেনাবেচায় বড় আকারের লেনদেনের বিষয়টি জড়িত, তাই মনিটরিং করতে হবে যাতে করে ক্রেতা বা বিক্রেতা কোনোভাবেই প্রতারণার শিকার না হয়।’

করোনাভাইরাসের দুর্যোগে যারা পরীক্ষাসহ বিভিন্ন অনিয়ম করেছে তাদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ কথা সত্য যে করোনাভাইরাসের পরীক্ষায় সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে।  মানুষের জীবন-মরণ, স্বাস্থ্য সুরক্ষা কিংবা অসুস্থতা নিয়ে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয় কাজ।’

দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অপরাধীদের পাকড়াও অভিযান শেখ হাসিনা সরকার নিজ উদ্যোগেই নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যখাত এবং অন্যান্যখাতে দুর্নীতি ও অনিয়মকারীদের সাবধান করে দিয়ে বলছি, কেউ ছাড় পাবেন না।  দুর্নীতি যেখানেই হবে সেখানেই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দুদকের রয়েছে।’

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন