নিজস্ব প্রতিবেদক :
জুতার ভেতর থেকে কোটি টাকার স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক যাত্রী দুবাই থেকে বিমানবন্দরে এসেছিলেন।

বিমানবন্দরের ৮ নং বোর্ডিং ব্রীজ এলাকা থেকে
বুধবার (২৯ নভেম্বর) সকালে ওই যাত্রীকে আটক করা হয়। পরে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বি-শিফটের সহকারী পরিচালক ফারহানা বেগম সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫০১ ফ্লাইটে সকাল ৭টা ১১ মিনিটে আগত ওই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে বিমানের তার ৯ ই সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো আলাদা করে রাখা জুতার অভ্যন্তরে চামড়া সদৃশ থলে জব্দ করা হয়। জব্দকৃত জুতা ও থলে গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। অতঃপর জুতার ফাঁকের ভিতরে থাকা থলের মধ্য থেকে ১৩ পিছ স্বর্ণবার উদ্ধার করা হয়। সেই সাথে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ১ টি স্বর্ণবার ও ৯৭ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়।’

ফারহানা বেগম বলেন, ‘উদ্ধারকৃত ৯৭ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার ও ১ কেজি ৬২৪ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারের মোট ওজন ১ কেজি ৭২১ গ্রাম। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকা।’

তিনি বলেন, ‘জব্দকৃত স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারগুলো ঢাকা কাস্টম হাউজের শুল্ক গুদামে প্রদান করা হবে।’

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অপরাধে মামলা করা হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ফারহানা বেগম।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন