কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জের আলোচিত শামসুল হক দর্জি হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদকে ঘটনার প্রায় ১৮ বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. মাসুদ কালীগঞ্জের রামচন্দ্রপুর গ্রামের সোবাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আসামি মো. মাসুদ পালাতক থাকা অবস্থায় সর্বশেষ ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করে প্রাইভেটকার চালক (ড্রাইভার) হিসেবে কাজ করতেন। মাঝে-মধ্যে কালীগঞ্জে আসা-যাওয়া
করতো। তাকে অনেক বছর ধরে খুঁজছিল কালীগঞ্জ থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় মাসুদের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত রাতে পূর্বাচল উপশহর থেকে তাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।ঘটনা সূত্রে জানা গেছে, পূর্বশক্রুতার জের ধরে ২০০৫ সালে ১৫ এপ্রিল
বিকেলে কালীগঞ্জের রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দর্জিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মাসুদ ও তাঁর ভাই সানাউল্লাহ। এরপর তারা লাঠি দিয়ে শামসুল হককে পেটান। মারধরে তাদের সঙ্গে যোগ দেন নুরে আলম ও তাঁদের
বোনের স্বামী আনোয়ার শিকদারও। এ সময় মাসুদ শামসুল হকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। চিৎকার শুনে শামসুল হকের স্ত্রী হাফেজা বেগম ঘটনাস্থলে ছুটে এসে সবাইকে ডাকতে থাকেন। এ সময় হামলাকারীরা শামসুল হককে রক্তাক্ত আহত অবস্থায় ফেলে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় শামসুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের স্ত্রী হাফেজা বেগম বাদী হয়ে ওই চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক তদন্ত শেষে একই বছরের ১০ অক্টোবর ওই
চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ শুনানি শেষে ঘটনার ১২ বছর পর ২০১৭ সালের ২৩ জানুয়ারি (সোমবার) দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক ইকবাল হোসেন
তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ
দেন।দন্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জের রামচন্দ্রপুর গ্রামের সোবাহানের ছেলে মাসুদ,
সানাউল্লাহ, নূরে আলম ওরফে ময়না ও তাদের ভগ্নিপতি বরিশালের কোতোয়ালি থানার হরিনাফুলিয়া গ্রামের গণি শিকদারের ছেলে আনোয়ার
শিকদার। রায় ঘোষণার সময় নুরে আলম ওরফে ময়না উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ছিলো।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাফিজ উল্লাহ দর্জী ও আসামি পক্ষে মামলা পরিচলান করেন অ্যাডভোকেট সুলতান উদ্দিন। ঘটনার প্রায় ১৮ বছর পর পলাতক মো. মাসুদকে গ্রেপ্তার করা হলো। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাসুদকে গ্রেপ্তার করতে ২০১৭ সালের ২৩ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকে। সম্প্রতি প্রযুক্তির মাধ্যমে তার
অবস্থান শনাক্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে পূর্বাচল উপশহর থেকে মাসুদকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় আনা হয়। পরে শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন