মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখীমারা গ্রামের সমীর কুমার ভক্ত নামের এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা ও দোকান ঘর উচ্ছেদের পায়তারা অভিযোগ উঠেছে বল্লাহাটি গ্রামের মোঃআকবার সিকদার ওরফে ( ইয়াকুব) সিকদার ও তার ছেলে সজ্জল ওরফে আলামিন সিকদার ও পাখিমারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাসের বিরুদ্ধে। ভুক্তভোগী সমীর কুমার ভক্ত পাখিমারা গ্রামের মৃত সদানন্দ ভক্তের ছেলে।

ভুক্তভোগী সমীর কুমার ভক্ত বলেন, প্রায় ৩০ বছর আগে পাখিমারা মোড়ে খগেন্দ্রনাথ মন্ডলের জায়গা ভাড়া নিয়ে নিজেরা দোকান করে ভোগদখল করে আসছিলাম।পরবর্তীতে খগেন্দ্রনাথ মন্ডল মারা যাওয়ার পরে ঐ দোকানঘরের জমি ২০০৭ সালে পাখিমারা মৌজার ২৯৭৫ দাগের ১১৪২ আরএস খতিয়ানের খগেন্দ্রনাথের দুই কন্যার অংশ হিসাবে ৭শতক জমির মধ্যে দুলী রানীর ২শতক ও বালী রানী ১শতক জমি কালিয়া সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিল করে ক্রয় করি। যার দলিল নাম্বার ১১৮০ এবং ৩০ বছর যাবত দোকান করে আসছি। বল্লাহাটি গ্রামের আকরাম ওরফে (ইয়াকুব) সিকদার গং বিভিন্ন সময় আমার ক্রয় করা ঐ জমি দখল ও দোকানঘর উচ্ছেদের জন্য আসে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে পারেনি।আমাকে জমি থেকে ও দোকান সরিয়ে নিতে ও বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমার জমি ও দোকানঘর রক্ষা করতে দখলবাজদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত আকবার ওরফে ইয়াকুব সিকদারের সাথে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও দোকানঘর উচ্ছেদ করার ব্যাপারে জানতে চাইলে বলেন তিনি অস্বীকার করেন এবং বলেন নির্মল বিশ্বাসের কাছ থেকে ২০২২ সালের ১২ অক্টোবর কবলা দলিল মূলে দুই ছেলের নামে ক্রয় করি।ক্রয় সূত্রে ঐ জমি আমার।

এদিকে পূর্বের জমির মালিক মৃত খগেন্দ্রনাথ মন্ডলের কন্যা বালী রানী কাছে কার কাছে কতটুকু জমি বিক্রয় করেছেন জানতে চাইলে তিনি জানান,আমার বাবা সমীর কুমার ভক্তের বাবাকে জমিতে দোকানঘর করে ভাড়া দেয় পরে বাবা মারা যাওয়ার পরে সমীর কুমার ভক্তের কাছে আমি বালী রানী ১ শতক ও আমার বোন দুলি রানী বিশ্বাস ২ শতক জমি বিক্রয় করি।

পাখিমারা কৃষ্ণপদ বিশ্বাসের কাছে ২ শতক জমি বিক্রয় ও দলিল সম্পর্কে জানতে চাইলে বলেন, আমি কৃষ্ণপদ বিশ্বাসের কাছে কোনো জমি বিক্রি করিনি।তারা মিথ্যা কথা বলছে। তবে পূর্বে রেকর্ডের সময় আমার জমি রেকর্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন কাগজে সই নেয়। আমি মূর্খ,সহজ সরল মানুষ কিছু টের পায়নি। কয়েকমাস আগে আমি জানতে পারি কৃষ্ণপদ প্রতারনা করে ২শতক জমি দলিল করে। পরে ঐ দলিল বাতিলের জন্য মোকাম বিজ্ঞ কালিয়া সিনিয়র জজ আদালত, নড়াইল আদালতে মৃত কৃষ্ণপদ রেখে যাওয়া দুই ছেলে নির্মল বিশ্বাস, পরিমল বিশ্বাস,প্রবীর কুমার বিশ্বাসের স্ত্রী বাসন্তী রানী বিশ্বাস ও মোঃ ইকবালের নাম উল্লেখ করে মামলা করি।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন