প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) : সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ৩দিনব্যাপী অমর একুশের বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। মেলায় টঙ্গী গাজীপুরের বই প্রেমিক পাঠকদের ব্যাপক উপস্থিতি ছিল।
অভিভাবকরা জানান, ইন্টরনেটের ও তথ্যপ্রযুক্তির এই সময়ে ছাত্র-ছাত্রীরা মোবাইল, ফেইসবুক নিয়ে ব্যস্ত থাকে। আমাদের সময় এতকিছু ছিল না। প্রকৃত জ্ঞান অর্জন করতে বইয়ের কোন বিকল্প নেই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে আমরা আনন্দিত। তাই প্রতিবছর বই মেলার আয়োজনের দাবী জানান।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে বর্তমান সময়ে ছাত্র ও যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে। বই পড়ে জ্ঞান অর্জন করে একজন দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। কিন্তু একাডেমিক বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ে নিজের মাঝে জ্ঞানের ভুবন তৈরি করতে পারে।
