রাজধানীর পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন ওরফে মিরনসহ নয়জন নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে গত মঙ্গলবার পল্টন থানায় দুটি মামলা হয়। এর একটি মামলায় ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার দেখানো হয়।

পুরানা পল্টনের আজাদ সেন্টারের ১৮ তলায় বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা নাজমুল ও তাঁর সহযোগীদের সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক ও কর্মীদের মারামারি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশ দুই পক্ষের ১৬ জনকে আটক করে।

ছাত্রলীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে করা পুলিশের মামলায় বলা হয়, পল্টন থানার এসআই কাজী আশরাফুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজাদ সেন্টারের ১৮ তলায় গিয়ে দেখতে পান আসামিরা বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনালের চেয়ার–টেবিল, আসবাব ও কম্পিউটার ভাঙচুর করছেন। এ সময় পুলিশ তাঁদের নিবৃত্ত করতে গেলে তাঁরা সরকারি কাজে বাধা দেন এবং পুলিশকে আক্রমণ করেন। তাঁরা পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিট করেন। আসামিরা পুলিশ সদস্যদের আটক করেন। একপর্যায়ে আটকে পড়া পুলিশ বেতারযন্ত্রে এ ঘটনা জানালে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ এসে নাজমুলসহ এজাহারভুক্ত ৯ আসামিকে আটক করে এবং আহত দুই পুলিশ ও একজন আনসারকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

পল্টন থানার ওসি মাহ্‌মুদুল হক বলেন, নাজমুল হোসাইন পল্টন থানা ছাত্রলীগের সভাপতি ও ওয়াহিদুল ইসলাম থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বাকি সাতজন পল্টন থানা ছাত্রলীগের কর্মী।

এ ঘটনার পর বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনালের মালিক বি এম আসলাম হোসেনের নামে একটি প্রতারণার মামলা হয়।

মামলার বাদী আসলাম আহসান প্রথম আলোকে বলেন, তিনি নিজেও ছাত্রলীগ করেন। সেই সুবাদে নাজমুলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাওনা টাকা উদ্ধারে গিয়েছিলেন। প্রতারক আসলাম হোসেন নিজেকে চেম্বার অব কমার্সের নেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় দিতেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন