আমন ধানের দরপতনে চন্দনাইশের বিভিন্ন এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ধার দেনা ও ঋণের টাকা পরিশোধ করে পরিবার-পরিজন নিয়ে সারাবছর কি খেয়ে বাঁচবে এ দুশ্চিন্তায় এখন কৃষকদের চোখের ঘুম নাই।

এলাকাবাসী ও উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এ এলাকায় আমন, ইরি ও বোরো ধানের চাষাবাদ করা হলেও অনেক কৃষকই আমন ধানের উপর নির্ভরশীল। কৃষকেরা তাদের উৎপাদিত ধান বাজারে বিক্রি করে দেনা পরিশোধ শেষে অবশিষ্ট ধান বছরের খাবার হিসেবে গোলায় মজুত করে রাখে। গ্রাম-গঞ্জের কৃষকেরা ছেলে-মেয়ে পড়াশোনা, কাপড়-চোপড়সহ পারিবারিক খরচ করার উৎস হচ্ছে ধান। কিন্তু এ বছর ধানের দাম ভালো না থাকায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। এ অঞ্চলের অধিকাংশ কৃষক প্রধান ফসল আমনের উপর নির্ভরশীল। ইতিমধ্যে কোন কোন এলাকায় উচ্চ ফলনশীল জাতের ধান কাটা শেষ হয়েছে। কৃষি অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, এ বছর বিআর ২৩, ব্রি-ধান ৭৬, ৪৯ ধানের ফলন সবচেয়ে বেশি ভালো হয়েছে।
চন্দনাইশ পৌরসভার এলাকার কৃষক ফরিদুল আলম বলেন, তিনি এ মৌসুমে ৩ বিঘা জমিতে আমনের চাষ করেছেন ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে চাষ, সার, বীজ, কীটনাশক, কৃষি শ্রমিকসহ অন্য সব মিলে প্রায় ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে ধানের দরপতন হওয়ায় কম মূল্যে ধান বিক্রি করে লোকসান হয়েছে তার। একইভাবে হাশিমপুরের কৃষক আহমদ হোসেন বলেন, গতবারের তুলনায় এ বছর ধানের দাম অনেক কম। বিঘা প্রতি যে ধান পেয়েছি তা বিক্রি করে ধার দেনা ও ব্যাংকের ঋণ শোধ করলে ও খরচ বাদ দিলে হয়তো সমান সমান দাঁড়াবে। সারাবছর পরিবার-পরিজন নিয়ে কি খেয়ে বাঁচব ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ কিভাবে যোগাব সেই দুশ্চিন্তায় এখন চোখে ঘুম নেই তার।
ধান ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, এলাকায় চাল বিক্রির উপর ধানের দাম নির্ভর করে। তাছাড়া বাইরের বড় বড় ব্যবসায়ীরা না আসলে ধানের দাম বাড়ে না। ওইসব ব্যবসায়ীদের গোডাউনে গতবারের ধান মজুত আছে বলে এবার এলাকায় আসছে না। যে কারণে ধানের দাম বাড়ছে না বলে তিনি মনে করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান ইমাম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। বর্তমানে ধানের দরপতনের কথা স্বীকার করেছেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino