আশিকুর রহমান:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ একটি নতুন আসন যা নির্বাচন কমিশন উপহার দিয়েছে। তিনি জানান, ছাত্রদল থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে বিএনপির সব কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। আন্দোলন-সংগ্রামে বারবার গ্রেফতার, কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যদি ক্লিন ইমেজ ও ত্যাগী কর্মীর খোঁজ করা হয়, তবে আমি বিশ্বাস করি আমার নাম আলোচনায় আসবে। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস না করে আমি ১৫ বছর দলের প্রতি নিবেদিত থেকেছি। তাই গাজীপুর-৬ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ হাতে দেবেন, আমরা তার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক আরিফুল হক সুবেল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, কাজী কিবরিয়া, বিল্লাল হোসেন, মিজানুর রহমান পাভেল, মনির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় নেতারা আরিফ হোসেন হাওলাদারের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। প্রাণবন্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন