নিজস্ব প্রতিবেদক :
বরেণ্য সাংবাদিক ৮০ ও ৯০ দশকের কলমযোদ্ধা ও দৈনিক সংবাদ পত্রিকার টঙ্গী প্রতিনিধি এবং উত্তরা পশ্চিম থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি , বীর মুক্তিযোদ্ধা মো : ওয়াজ উদ্দিন মিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় উত্তরার ১০ নং সেক্টরের
রানা ভোলা এভিনিউ রোডে এসো ইসলাম শিখি মাদ্রাসা
ও এতিমখানার প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের শুরুতে অত্র ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি
সর্বশেষ অবস্থা জানিয়ে বক্তব্য রাখেন তাওহীদুল ইসলাম ও
সাধারণ সম্পাদক মনির হোসেন শিশির এবং কোষাধ্যক্ষ মাওলানা এস এম ইব্রাহিম ।
দোয়া মাহফিলে অংশ নেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি মো : ওয়ালীদুর রহমান ও সাধারণ সম্পাদক শাহাজাহান শোভন ( দৈনিক আমাদের সময়), মো : মাহাবুব (দৈনিক সমকাল), নূর হোসেন (দৈনিক ঐক্যবাণী), মো : জয়নাল আবেদীন (দৈনিক বিজয় বাংলা টিভি), মো: তানিম হোসেন (দৈনিক সংবাদ মোহনা), মো : মজিবুর রহমান (দৈনিক সংবাদ দিগন্ত) প্রমুখ ও অত্র ক্লাবের সকল সকল সাংবাদিককৃন্দ। দোয়া পরিচালনা করেন অত্র ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা এস এম ইব্রাহিম।
