কিছুদিন আগে রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছিল। আবারও রিয়াল শিবিরে করোনা হানা দিয়েছে। এবার করোনা পজিটিভ এলো দলটির মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের। গত মৌসুমে রিয়াল সোসিয়াদাদের হয়ে ধারে খেলেছিলেন এই মিডফিল্ডার। ছিলেন দুর্দান্ত ফর্মে। ফলে এবার আর ধারে না পাঠিয়ে ওডেগার্ডকে ধরে রাখেন জিনেদিন জিদান। এমনকি প্রথম ম্যাচে সাবেক ক্লাব সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে খেলতেও নেমেছেন। তবে সেই ম্যাচের পরেই করোনা ধরা পড়লো ওডেগার্ডের।

স্প্যানিশ চ্যানেল ওন্দা চেরো এমন খবর নিশ্চিত করেছে। ফলে দ্বিতীয় ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে নরওয়েজিয়ান এই মিডফিল্ডারের না থাকার সম্ভাবনাই বেশি। এদিকে ওন্দা মেরির প্রতিবেদনে উঠে এসেছে, করোনা ধরা পড়ার আগে ক্লাবের আরও কিছু সতীর্থের সঙ্গে অনুশীলন করছিলেন ওডেগার্ড। ফলে ওডেগার্ডের সঙ্গে তাদেরও সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি অনুযায়ী সবাইকে এখন আবার পিসিআর টেস্ট করা হবে।

এদিকে অনেকে ধারণা করছে, ওডেগার্ডের রিপোর্ট পজিটিভও হতে পারে। যেমনটা হয়েছিল রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার। নিজ দেশের হয়ে খেলতে যাওয়ার সময় করোনায় আক্রান্ত না হয়েও করোনা পজিটিভ এসেছিল কোর্তোয়ার। ওডেগার্ডের ক্ষেত্রে সেটি হয়েছে কিনা, তাই দ্বিতীয় বারের মতো করোনা টেস্টের মুখোমুখি হতে হবে ওডেগার্ডকে। যদি নেগেটিভ আসে তবে দ্বিতীয় ম্যাচেও দেখা যেতে পারে ২১ বছরের এই তরুনকে। নয়তো আইসোলেশনে থাকলে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তৃতীয় ম্যাচেও খেলতে পারবেন না ওডেগার্ড।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন