ঘটনার শুরু দিন ছয়েক আগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) চীনকেন্দ্রিক বলে উল্লেখ করেন। পাশাপাশি হুমকি দেন হু’তে তাদের তহবিল (৫০০ মিলিয়ন ডলার) বন্ধ করে দেওয়ার। বিষয়টি তিনি রিভিউ করবেন বলেও জানিয়েছিলেন।

তার এমন মন্তব্যের মোক্ষম জবাব দেন হু’র মহাপরিচালক ডা. টেড্রোস আধানম। তিনি জানান যে হু বর্ণ-কানা নয়। তারা সব দেশেরই ঘনিষ্ট। পাশাপাশি আহব্বান জানান করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।

এর মধ্যে রিভিউ শেষ হয়েছে ট্রাম্পের। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। নির্দেশ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে আর যেন কোনো টাকাকড়ি না যায়।

ট্রাম্প মনে করছেন হু খুবই অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের কারণে করোনাভাইরাসের বিস্তার বেড়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, যখন চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে তখন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সে দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। আর এই বিষয়টির সমালোচনা করেছিল হু।

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘অন্যান্য যেসব দেশ ও অঞ্চল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করেছে এবং চীনের সঙ্গে সীমান্ত খোলা রেখেছে, যাতায়াত অব্যাহত রেখেছে, সেসব দেশ ও অঞ্চলেই করোনাভাইরাস মহামারি আকার ধারন করেছে। ভাইরাস ছড়ানোর শুরুর দিকে চীনের সঙ্গে যোগাযোগ উন্মুক্ত রাখাটা ছিল সবচেয়ে বড় ট্রাজেডি। আর সেটা করে বড় বড় দেশগুলো করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে।’

মহামারি করোনাভাইরাসের হটস্পট এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার কারণে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা ট্রাম্প সরকারের। এমন সময় দেশটির প্রেসিডেন্ট তার ক্ষোভ ঝারছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও অধীনে থাকা বিভিন্ন অঞ্চলে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে। মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৪৫ জন। প্রাণ হারিয়েছে ২ হাজার ৪০৭ জন।

উল্লেখ্য, হোয়াইট হাউজের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার (৪ হাজার ২৪৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা) তহবিল দিয়ে থাকে। যেখানে চীন দিয়ে থাকে মাত্র ৪০ মিলিয়ন (৩৩৯ কোটি ৬৫ হাজার টাকা)।

 

সূত্র: রাইজিংবিডি

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন