মোঃএরশাদ আলী,প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ) ;
হবিগঞ্জ বিজিবি চুনারুঘাট উপজেলার চিমটিবিলে বেসামরিক লোকজনের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে়ছে।এ উপলক্ষে আজ রবিবার(১৬ এপ্রিল) চিমটিবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্টানের আয়োজন করে।
৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লেঃ কর্ণেল ইমদাদুল বারি খাঁন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।অনুষ্টানে বিজিবি’র কর্মকর্তাবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে দুই শতাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী ও রাতের খাবারের প্যাকেট তুলে দেন বিজিবি অধিনায়ক ও কর্মকর্তাবৃন্দ।
