মনির হোসেন ( শিশির) :
রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকায় রুপায়ন সিটির ১৬নং ভবনের , ব্লক বি এর নির্মাণাধীন ১০ তলা ভবনের ৭ তলা থেকে নিচে পড়ে মোঃ কাজল (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
শনিবার ( ২০আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৩ টায় খালপাড় রুপায়ন সিটি এলাকায় ১৬ নং ভবনের ব্লক- বি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৭ তলায় নির্মান কাজ করার সময় ভুক্তভোগী মোঃ কাজল (২০) অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। ওই সময় তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোঃ কাজল ঠাকুরগাঁ জেলার হরিরামপুর থানার খরাই চন্দ্র গ্রামের আব্দুল জলিলের ছেলে। বর্তমানে রুপায়ন সিটি ১৬ নং ভবনের ব্লক বি, ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ওসি মেহেদী হাসান
জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
