নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে “রাজনীতির রাজপথ, জ্ঞান চর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই স্লোগান ধারণ করে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ নাগরিক গড়ে তোর প্রয়াসে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন মনীষিদের লেখা বই দিয়ে সজ্জিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি রাজিব হায়দার সাদিমের ভাবনা ও উদ্যোগে এইআয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রাকিব হাসান জসিম, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামিল রায়হান, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফিরোজ সরদার, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুল রহমান, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো: সুজন মাহমুদ, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেত গণশিক্ষা সম্পাদক মো: নাজমুল হাসান সাকিব, গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি সাজ্জাদ খান জয়, সাধারণ সম্পাদক ইকবাল পাঠান খান প্রমুখ।
উদ্বোধক টঙ্গী প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়া বলেন, পেশীশক্তি দিয়ে বেশী দূর এগুনো যায় না। মেধার চর্চায়, তথ্য নির্ভর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে দেশের জন্য ছাত্র রাজনীতিতে প্রস্তুত হতে হবে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি রাজিব হায়দার সাদিম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্য দেশব্যাপী চলছে নানা আয়োজন। তেমনি একটি নান্দনিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের মাধ্যমে এই কার্যালয়ের রাজনৈতিক আড্ডাগুলোকে আরও তথ্য নির্ভর করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক অর্ধশতাধিক বই, বঙ্গবন্ধুর চমৎকার পোট্রেট ছবি স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম পেয়েছে একটি ভিন্নমাত্রা। চমৎকার আয়োজনটি একটি নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে বলে আমার বিশ্বাসে। “রাজনীতির রাজপথ, জ্ঞান চর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই স্লোগানে উজ্জীবিত হয়ে জ্ঞান চর্চার মাধ্যমেই একজন রাজনীতিবিদ নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তত করতে পারে। জ্ঞান চর্চার মাধ্যমেই জাতিকে সঠিক পথের নির্দেশ দিতে পারে। পারে সঠিক তথ্যের মাধ্যমে যেকোনো গুজব প্রতিহত করতে। আমি চাই আমার উদ্যোগ সবাইকে সমৃদ্ধ করতে কাজে লাগুক। দেশের সকল রাজনৈতিক চর্চা কেন্দ্র গুলোতে একটি করে বঙ্গবন্ধু কর্ণার চালু করা হউক যাতে করে প্রতিটি রাজনৈতিক কর্মী বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, সুস্থ ও জ্ঞাননিষ্ঠ রাজনৈতিক পথচলার সারথি সাদিমের নানামুখী ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর মহানগর ইউনিটের সকল পর্যায়ে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে সমাদৃত হয়ে থাকে। গতানুগতিক রাজনীতি চর্চার গন্ডি থেকে বেড়িয়ে এসে আধুনিক ভাবনা ও সময়োপযোগী কাজ হাতে নিয়ে রাজিব হায়দার সাদিম বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলে দিয়েছেন। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সুশিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রমে দক্ষ করে তুলতে ইতোমধ্যে তার গৃহীত “নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা” গাজীপুরসহ সারা দেশে ব্যাপক সমাদৃত হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন