প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ) :
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ভ্যানে করে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজানোকে কেন্দ্র করে ইরফান আলী (৪৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তার পিতার নাম চান মিয়া।
এ ঘটনায় রেহানা (৪৫), লিটন (২৫), রিপন (২০), হৃদয় মিয়া (১৬), আশরাফুল (২০), আম্বিয়া (৫৫), ফয়সল (২০) ও আম্বিয়া (৪৫) সহ আরও অন্তত ৪/৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ এপ্রিল) ঈদের নামাজের পর একই গ্রামের সেলিম খার পুত্র জামাল, মোনায়েম, শুভ ও রাসেলসহ কয়েকজন একটি ভ্যানগাড়িতে সাউন্ডবক্স বসিয়ে উচ্চস্বরে গান বাজাতে থাকে। এ সময় উচ্চশব্দে গান বাজানো বন্ধ করতে বলেন প্রতিবেশী চান মিয়ার পুত্র ইরফান আলী। এ নিয়ে কথাকাটাকাটির জেরে সেলিম মিয়ার হুকুমে তার ছেলে জামাল, মোনায়েম, শুভ ও রাসেল ইরফানকে মারপিট শুরু করে। এ ঘটনায় ইরফান গুরুতর আহত হলে স্বজনেরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে ইরফানের মৃত্যু হয়।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন
