আরেকটি বিশাল বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছিল বেলারুশে। ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা আলেক্সান্দার লুকাশেঙ্কো বিতর্কিত নির্বাচনে জেতার দুই সপ্তাহ পর রাজধানী মিনস্কে ফের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ, তাও নিষেধাজ্ঞা উপেক্ষা করে। শহরে অবস্থান করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছে, গতকাল রোববার (২৩ আগস্ট) হাজার হাজার পুলিশের উপস্থিতির মধ্যেই স্বাধীনতা চত্বর লোকে লোকারণ্য। বিক্ষোভকারীদের দাবি, লুকাশেঙ্কো নির্বাচন চুরি করেছেন এবং তারা তার পদত্যাগ চায়। অবশ্য ষষ্ঠবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া লুকাশেঙ্কো মনে করছে, এই বিক্ষোভে মদদ দিচ্ছে অজ্ঞাত কোনও বিদেশি শক্তি।

স্বতঃস্ফূর্ত এই বিক্ষোভে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চারাও অংশ নিয়েছে। তাদের কেউ সঙ্গে এনেছে বিরোধী দলের লাল ও সাদা পতাকা এবং তাদের কণ্ঠে সরকারবিরোধী স্লোগান। বিরোধী দলীয় সমর্থনকারী মিডিয়া বলছে, এই বিক্ষোভে অংশ নিয়েছে এক লাখ জনগণ আর রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি ২০ হাজার। স্বাধীনতা চত্বরে মিলিত হওয়ার পর কিছু বিক্ষোভকারী ‘হিরো সিটি’ ওয়ার মেমোরিয়াল ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা নিরাপত্তা বেষ্টনীর সম্মুখীন হয় এবং ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হেলিকপ্টার থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে নামতে দেখা গিয়েছে লুকাশেঙ্কোকে। তিনি একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন এবং হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র। তাতে গুলি ভরা ছিল কিনা স্পষ্ট নয়। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজের আগ্রাসী ভাব দেখাতে বন্দুক হাতে নিয়েছিলেন প্রেসিডেন্ট। পরে প্যালেসের মূল ফটকের সামনে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তাদেরকে ‘থাম্বস আপ’ দিয়েছেন লুকাশেঙ্কো।

শুধু বেলারুশিয়ান শহরেই নয়, বিরোধী দলীয় নেতা সভেৎলেনা তিখানোভস্কায়াকে আশ্রয় দেওয়া লিথুয়ানিয়াতেও এই বিক্ষোভের হাওয়া লেগেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রেসিডেন্ট গিতানাস নাউসেদাসহ হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে রাজধানী ভিলনিয়াস থেকে বেলারুশিয়ান সীমান্ত পর্যন্ত। এছাড়া এস্তোনিয়ান রাজধানী তাল্লিন ও চেক প্রজাতন্ত্রে প্রাগেও মানববন্ধনের পরিকল্পনা করা হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন