করোনা মহামারির এ সময়ে আকাশপথে ভ্রমণের খরচ বাড়ছে। আজ রোববার (১৬ আগস্ট) থেকে বিমানবন্দর ব্যবহার করে প্লেনে কোথাও গেলেই বাড়তি ফি গুণতে হবে যাত্রীদের। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, এই ফি আজ থেকে কার্যকর হচ্ছে। বাড়তি ফি বিমান ভ্রমণে যাত্রীদের কিছুটা হলেও নিরুৎসাহিত করবে বলে মনে করছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা।

গত জুলাই মাসে বেবিচক বিমানবন্দর ব্যবহারের বিষয়ে নতুন নোটিশ জারি করে। বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা ব‌্যবস্থা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে আজ রোববার থেকে প্লেন ভ্রমণে বাড়তি খরচ যোগ হচ্ছে। এখন থেকে বিমানে ভ্রমণ করলে বর্ধিত ফি নেবে সব এয়ারলাইন্স। বিমানের টিকিটের সঙ্গে ভ্যাট বাবদ এ ফি কেটে নেওয়া হবে। এক্ষেত্রে ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে টিকিটের দাম ভিন্ন হবে।

সূত্র জানায়, যারা ১৬ আগস্টের টিকিট কিনেছিলেন, তাদের ইতোমধ্যে বর্ধিত ফি পরিশোধ করতে হয়েছে। বেবিচক বলছে, সার্কভুক্ত দেশে যেতে যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে ৫ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ৬ ডলার করে দিতে হবে। অন‌্যান‌্য আন্তর্জাতিক গন্তব্যের জন‌্য প্রতি টিকেটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বাড়ছে ১৭০ টাকা। যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে, যা নতুন আরোপিত সর্বাধিক ফি।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন