বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলকে আক্রান্ত করেছে কোভিড-১৯।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট ১৩ লাখ ৪৬ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৬৫৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ হাজার ২২৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৩৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৭৮ হাজার ৫৩৪ জন।

ইতালির পর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি রূপ নেয়ার পর এটিই একদিনের হিসাবে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।

এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮ হাজার ৯১১ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০ জন।

এদিকে কয়েকদিন ধরে কমার পর সোমবার ইতালিতে মৃতের সংখ্যা হঠাৎ বেড়েছে। সোমবার দেশটিতে নতুন করে আরও ৬৩৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৯ জন। ইতালিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৫৫ জন মারা গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৭১ জনে। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৩১ জন।

জার্মানিতে নতুন করে মারা গেছে ২২৬ জন, মোট মৃত ১ হাজার ৮১০ জন। ইরানে নতুন মৃতের সংখ্যা ১৩৬ জন, মোট মৃত ৩ হাজার ৭৩৯ জন। আর যুক্তরাজ্যে ৪৩৯ জন মারা গেছে গত ২৪ ঘণ্টায়। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৩ জন।

এদিকে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। তবে নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। চীনে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩১ জন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino