অনলাইন ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) কার্যালয়ে অর্থ চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর কার্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি সংগঠনটির সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে রাখা হয়।
শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে৷ এ নিয়ে শনিবার ঢাবিসাসের দপ্তর সম্পাদক রায়হানুল ইসলাম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন৷
জিডিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা ঢাবিসাসের পশ্চিম পাশের স্টিলের আলমারি থেকে ৭৮ হাজার টাকা নিয়ে গেছে৷ এর সঙ্গে সমিতির কার্যালয়ের মূল ফটকে দুটি তালা ঝুলিয়ে গেছে তারা৷ এই অজ্ঞাতনামা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে উল্লেখ করে জিডিতে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আবেদন জানানো হয়৷
সমিতির কয়েকজন সদস্য জানান, অর্থ চুরি ও তালা ঝোলানোর পাশাপাশি দরজায় সংগঠনটির সভাপতি আসিফুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে তালা ভেঙে সমিতিতে প্রবেশ করেন ঢাবিসাসের সদস্যরা। তখন তাঁরা পশ্চিম পাশের কক্ষের টেবিলে আঠা পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হলে আলমারি খুলে খামে থাকা কম্পিউটার ও সোফা ক্রয় বাবদ রাখা ৭৮ হাজার টাকা খুঁজে পাওয়া যায়নি। এ সময় ভেতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়৷ তাঁদের ধারণা, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অর্থ চুরির এই ঘটনা ঘটে।
ঢাবিসাসের সভাপতি আসিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সকালে সমিতির সদস্যরা এসে তালা দেখতে পান। পরে সদস্যরা তালা ও টাকা চুরির বিষয়টি আমাকে জানান। চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।’ চুরির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আসিফ৷
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির টাকা চুরির বিষয়ে একটি জিডি করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক সাহেব আলীকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাটি খতিয়ে দেখবেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino