আশিকুর রহমান :
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফায় একটি বাড়িতে বৃহস্পতিবার ভোর রাতে দুধর্র্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের হাত-পা-মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৬-৭ জনের ডাকাত দল বাড়ির পেছন দিক থেকে দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে বাড়ির মালিকসহ পরিবারের সকল সদস্যকে পিস্তলের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমিরা খুলে প্রায় ২ লাখ
টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। বাড়ির মালিক ভিপি আসাদুজ্জামান নূর বলেন, আমাকে বেধেঁ রাখার পর অস্ত্রের দিকে তাকিয়ে ছিলাম। এতে ডাকাতরা হয়তো ভেবেছিলো অস্ত্র নকল
কিনা আমি সন্দেহ করছি। ডাকাতরা আমার সন্দেহ দূর করতে একপর্যায়ে অস্ত্র খুলে আমাকে ভয় দেখায়। ডাকাতি শেষে আলমিরা থেকে ৪টি দামি পাঞ্জাবি বের করে ৪ জন ডাকাত পাঞ্জাবি পড়ে বের হয়ে যায়। যাওয়ার সময় তার বাড়ির সামনের রাস্তায় প্রতিবেশী মাছ ব্যবসায়ী
রাকিবকে সামনে পেয়ে তাকেও হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে রাস্তায় ফেলে রেখে যায়। এ ডাকাতির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে জিএমপি দক্ষিণের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাড়ির মালিক আসাদুজ্জামান নূর টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক
ভিপি এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, বর্ষাকালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই সব এলাকার গ্রামগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়। তাই ডাকাতির মতো ঘটনা সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে ওইসব এলাকায় থানা পুলিশ নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত করছে। বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা
শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন