কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে। আজ শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি ইটভাটার মেসে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন শ্রমিক নিহত হন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), মানিক চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায় (২৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), রামপ্রসাদের ছেলে বিপ্লব (১৯), কিশোর চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), অমর চন্দ্র রায়ের ছেলে দীপু চন্দ্র রায় (১৯) ও কামিক্ষ্যা চন্দ্র রায়ের ছেলে অমিত চন্দ্র রায় (২০), একই উপজেলার পাঠানপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোরসালিন (১৮), ফজলুল করিমের ছেলে মো. মাসুম (১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯) এবং রাজবাড়ী গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে মৃণাল চন্দ্র রায় (২১), খোকা চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮) ও ধনু চন্দ্র রায়ের ছেলে কনক চন্দ্র রায় (৩৫)।

নিহত ব্যক্তিরা সবাই মেসার্স কাজী অ্যান্ড কোম্পানির ইটভাটার শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় তাঁরা মেসে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

আজ শ্রম মন্ত্রণালয় এসব নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিল।

আহত শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নিহত ১৩ জনের মরদেহ আজ শনিবার তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। সকাল আটটায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরপ্রক্রিয়া শুরু করেন নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ সময় প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।

এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃতদেহগুলো হস্তান্তরের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শুভাশীষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ রায়, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক উপস্থিত ছিলেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino