মনির হোসেন (শিশির) :
রাজধানী উত্তরায় আব্দুল্লাহপুর এলাকায় মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করে, ওই
ভিক্ষার মাধ্যমে প্রাপ্ত সেই টাকা মায়ের চিকিৎসা না করে
মাদক কিনে রাতে তা আবার বিক্রি করে এমন দুইজন মাদক কারবারিকে হেরোইনসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সেলিম ও মোঃ মামুন মিয়া।
পুলিশ জানায়, বুধবার( ৩ আগস্ট ২০২২) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পুলিশ বক্সের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া ( ১০ গ্রাম) হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে , তারা মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন যানবাহন ও দোকান থেকে ভিক্ষা করে। ভিক্ষা করে যে টাকা পায় সেই টাকা দিয়ে মাদক কিনে তা রাতে বিক্রি করে। বিক্রিলব্ধ টাকা দিয়ে তারা নিজেরাও মাদক সেবন করে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, সেলিম ও মামুন মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করে। ৩ আগস্ট ২০২২ সন্ধ্যা ৭:০৫ টায় তারা আব্দুল্লাহপুর পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছেও একই কায়দায় মায়ের অসুস্থতার কথা বলে ভিক্ষা চায়। কিন্তু চিকিৎসাপত্রের সাথে তাদের দেয়া তথ্যের মিল না থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুইজনের নিকট থেকে ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়।

এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন