আবু হাসানঃ
গাজীপুর মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের সকল ধর্ম প্রাণ মুসলমান ভাই বোনদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানান গাজীপুর মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সহ – সভাপতি – মোঃ সম্রাট শাহ্।
তিনি সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎ কালে বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই রমজান মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার ব্যক্তি মহান রাব্বুল আলামীনের নিকট সন্তুুষ্টচিত্তে করুণা ভিক্ষা চাইলে,তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। আমি মাহে রমজানে সারা বিশ্বের ধর্ম প্রাণ মুসলমান ও দেশবাসীসহ সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সকলের গুনাহ গুলি মাফ করে, সৎ পথে চলার তৌফিক দান করেন। অন্ধকার কবরে যারা শাহিত আছেন তাদের কবরের আযাবকে ক্ষমা করে দেন – আমিন।
