চীনের মূল ভূখন্ডে আবার করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। রোববার দেশটিতে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়া উপসর্গ ছাড়াই সংক্রমিত হওয়ার সংখ্যাও বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এছাড়া গতকাল রোববার একদিনে নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যাটা ছিল ৪৭ জন।

মহামারি এই ভাইরাসের সংক্রমণ প্রশমনে বেইজিং বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার পরও তাতে দেশটি সফল হচ্ছে না এখনই। নতুনভাবে, বিশেষ করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই অনেকের আক্রান্ত হওয়ার বিষয়টি ফের মারাত্মক উদ্বেগ তৈরি করেছে চীনের জন্য।

চীনের এখন মূল উদ্বেগের বিষয় কোনো ধরনের উপসর্গ ছাড়াই আক্রান্ত হওয়ার বিষয়টি। কেননা এমন রোগীরা অন্য অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী। এছাড়া বিদেশফেরত ব্যক্তিদের মধ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশটিতে।

উপসর্গ আছে এমন যেসব রোগী গতকাল শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে ৩৮ জনই বিদেশফেরত। আগের দিন যা ছিল ২৫ জন। এছাড়া স্থানীয়ভাবে একজন আক্রান্ত হয়েছেন দেশটির দক্ষিণের গুয়ানদং প্রদেশে। যা একই প্রদেশে আগের দিন ছিল ৫ জন।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে উহানে প্রথমবারের মতো প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়ে চীন। কিন্তু ফেব্রুয়ারি থেকে সেখানে সংক্রমণের হার নিম্নগামী হয়। একসময় উহানে তো কোনো আক্রান্ত ছিল না টানা কয়েকদিন। কিন্তু আবার আক্রান্ত বাড়ছে সেখানে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন