বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে প্রথমবারের মত অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত ২০০ কেজি পাউডার ভায়াগ্রা চালান আটক করেছে বেনাপোল কাস্টম হাউজ।

বুধবার(২৪/০৭/১৯)তারিখ এক প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে বেনাপোল কাস্টম ক্লাব এ অনুষ্ঠিত এই প্রেসব্রিফিং এর নেতৃত্ব দেন বেনাপোল কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে কমিশনার বলেন, চালানটি ধরাপড়ার কিছুদিন আগে অসাধু একটি চক্রের অবাধে আমদানিযোগ্য পন্যের আড়ালে অপঘোষনার মাধ্যমে ভারত থেকে বেনাপোল বন্দরে ভায়াগ্রা আসবে এমন একটি গোপন সংবাদ আমার কাছে এসে পৌছে। সে আলোকে সন্দেহজনক কতিপয় পন্য চালান এ দপ্তরের সতর্ক নজর দারীতে রাখা হয়। এ সন্দেহের তালিকার শীর্ষে ছিল “ফ্লেভার” ঘোষনায় আমদানিকৃত একটি পন্য চালান। চালানটি’র বিবরনীতে দেখা যায়।

আমদানিকারক- রেড গ্রীন ইন্টারন্যাশনাল, ১৫৩/৩ কাঁঠাল বাগান, ক্রিসেন্ট রোড, কলাবাগান, ঢাকা-১২০৫ (বিন নং : ০০১৪৮৬৪৩৭)। এলসি নং- ২৯৬৬১৯০১০০৩৬, তারিখ: ০২/০৪/২০১৯ খ্রি।মেনিফেস্ট নং- ১৩৬১৩ বি-বি, তারিখ: ১০/০৪/২০১৯ খ্রি।বিল অব এন্ট্রি নং- সি-২৫৫৭৭, তারিখ: ১৩/০৪/২০১৯ খ্রি।ঘোষিত পণ্য-ফ্লেভার – ৫০০ কেজি।প্রাপ্ত পণ্য- ফ্লেভার (৫০০ কেজি), সাদা পাউডার (২০০ কেজি), সিরিঞ্জ (১,৯৪,০০০ পিস) , ইমিটেশন জুয়েলারি (১১০.৭৭ কেজি), শাড়ি (৩০৩ পিস), ওড়না (১৪ পিস), কামিজ (১০ পিস), সালোয়ার (০৯ পিস), থ্রী-পিস (৩৮ পিস), শার্ট (১৯ পিস), প্যান্ট (১২২ পিস)।

দশটি অপঘোষিত পণ্য পাওয়া গেলেও এটিকে স্বাভাবিক আমদানিযোগ্য পণ্যের চালানই মনে হয়েছে। মূলত, বৈধ পণ্যের আড়ালে আমদানিযোগ্য পণ্য অপঘোষণা দিয়ে অপঘোষণার জরিমানা ও শুল্ককর পরিশোধের দোহাই দিয়ে কাস্টমস কর্মকতাদের বোকা বানিয়ে পাউডার ভায়াগ্রা পাচারের অপচেষ্টা করে।পরীক্ষা প্রতিবেদন পাওয়ার পর গোপন সংবাদ দাতা রাসায়নিক পরীক্ষার জন্য তাগিদ দেন। তোলা হয় “ফ্লেভার” ও পাউডার জাতীয় পন্যের প্রতিনিধিত্বশীল নমুনা।অধিক সতর্কতার জন্য কাস্টম হাউসের নিজস্ব অত্যাধুনিক ল্যাবে রমন স্পেক্ট্রোমিটার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

সতর্ক পরীক্ষা শেষে ফ্লেভার সঠিক পাওয়া গেলেও ২০০ কেজি পাউডার পরীক্ষায় ভায়াগ্রার উপাদান আছে বলে সহকারী রাসায়নিক পরীক্ষক আকস্মিক দাবী করেন। একাধিকবার পরীক্ষা করেও একই ফলাফল পেয়ে রিপোর্ট দেন। ডঈঙ প্রদত্ত সেই রমন স্পেক্ট্রোমিটারের পরীক্ষায় ঠেকে যায় ভারত থেকে খাবারের ফ্লেভারের আড়ালে আমদানিকৃত আলোচ্য পাউডার ভায়াগ্রা।

চালানটির আমদানিকারক ও খালাসের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট আহাদ এন্টারপ্রাইজ কোন সদুত্তর দিতে পারেনি।ফলে সাময়িক ভাবে সিএন্ডএফ এজেন্ট আহাদ এন্টার প্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন