মুখের লালা পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। এ ধরনের একটি লেজার টেস্ট এক বছরের মধ্যে সহজলভ্য হবে বলে দাবী করেছেন বিজ্ঞানীরা।

গবেষকরা এমন একটি লেজার সেন্সর তৈরি করছেন, যার মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির মুখের লালা কিংবা নাকের সোয়াব পরীক্ষা করে এক মিনিটের মধ্যে রোগটির প্রাথমিক পর্যায় শনাক্ত করা সম্ভব হবে।

তাঁদের মতে, অক্ষতিকর এই অপটিক্যাল বায়োসেন্সরটি মানবদেহে কোভিড-১৯ রোগ উপস্থিত হওয়ার সাথে সাথে তা চিহ্নিত করতে পারবে। এই প্রযুক্তিটির আরো ডেভেলপ এবং টেস্ট প্রয়োজন, তবে এটি এক বছরের মধ্যেই পাওয়া যাবে।

লেজার প্রযুক্তিটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ক্যানসারের জীবাণু শণাক্তের জন্য তৈরি করা হয়েছিল, যা অল্প পরিমাণে ভাইরাসযুক্ত রোগীদের মধ্যে সংক্রমণ শনাক্তের জন্য উপযোগী। গবেষকরা বলছেন, সেন্সরটিকে আরো ডেভেলপ করা হলে এটি রিয়েল টাইমে করোনাভাইরাস শনাক্তে অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে।

স্পেনের কাতালান ইনস্টিটিউট অব ন্যানোসায়েন্স এবং ন্যানো টেকনোলজির গবেষকরা এটি উদ্ভাবন করেছেন এবং স্পেনের হাসপাতাল থেকে প্রাপ্ত করোনা রোগীদের স্যাম্পলের ওপর প্রযুক্তিটি পরীক্ষা করেছেন।

এই গবেষণা প্রকল্পের সমন্বয়ক অধ্যাপক লরা লেচুগা বলেন, ‘বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মৃত্যুর এই পরিস্থিতিতে দ্রুত করোনা রোগী শনাক্ত করতে পারে এমন সহজলভ্য ও সাশ্রয়ী দামের টেস্টিং কিটের জরুরি প্রয়োজন। আমাদের টেস্টিং কিটটি ব্যবহারকারীবান্ধব এবং প্রস্তুতির জন্য কেবল প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন। এই কিট দ্রুত বাজারে নিয়ে আসতে আমাদের টিম ২৪ ঘণ্টা কাজ করছে।’

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino