সুস্থ দেহের জন্য সকালের নাস্তার কোনো বিকল্প নেই। যারা ডায়েট করেন, ডাক্তাররা তাদেরকেও সকালে নাস্তা বন্ধ করতে মানা করেন। সকালের নাস্তার ওপর নির্ভর করে আপনার সারাদিন কতটা সতেজ কাটবে। এজন্য দরকার সকালে একটি স্বাস্থ্যকর খাবার। আপনার দিন সুন্দরভাবে শুরু করার জন্য প্রতিদিন বিরক্ত হয়ে একই খাবার খাওয়ার কোনো দরকার নেই। মাঝে মাঝে পরিবর্তন করুন। তবে চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার খাওয়ার। আসুন জেনে নেওয়া যাক, কিছু স্বাস্থ্যকর সকালের নাস্তা সম্পর্কে যা আপনাকে দিনের শুরু থেকে শেষ অবধি সতেজ রাখবে।

অ্যাভোকাডো টোস্ট: একটি ব্রেড বেক করে টোস্ট করে নিন। তার ওপর অ্যাভোকাডো দিয়ে একটি ক্রিমি প্রলেপ তৈরি করুন। এরপর একটি ডিম পোচ করে ওপরে দিয়ে দিন। পরিবেশনের আগে ডিমের ওপর একটু গোলমরিচের গুঁড়া এবং টমেটো টুকরা ছড়িয়ে দিন। এই খাবারটি দেখতেও যেমন সুন্দর, খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

মিষ্টি আলু: মিষ্টি আলু একইসঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের উৎস। তাই সকালের নাস্তায় মিষ্টি আলু নিঃসন্দেহে স্বাস্থ্যকর। বড় মিষ্টি আলু মাঝখান থেকে কেটে তাতে লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে বেক করে নিন। বেক করা হয়ে গেলে একটু ঠান্ডা করে এর ওপর টক দই দিয়ে দিন। তার ওপর স্লাইস করে কাটা কলা দিয়ে দিন। দারুচিনির টুকরা (খুবই ছোট ছোট) ছড়িয়ে দিন ওপর থেকে। আপনি চাইলে একটু মধু ও দিতে পারেন তবে পরিমাণে অল্প।

দইয়ের পারফ্রেইট: দই নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিদিনের খাদ্য তালিকায় দই রাখা উচিত সবার। কিন্তু কাজের চাপে সময় না পেলে বা সারাদিন বাইরের খাবারের ওপর নির্ভরশীল থাকলে সকালের নাস্তায় খেয়ে নিতে পারেন দইয়ের পারফ্রেইট। পারফ্রেইট মূলত ফল ও বাদামের মিশ্রণ। তাই আপনি এক কাপ দইয়ের সঙ্গে পছন্দের ফল মিশিয়ে নিতে পারেন। এর ওপর বাদামের কুচি দিতে পারেন। তারপর ফ্রিজে রেখে দিন। সকালে খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রাখুন।

বুরিটো: বুরিটো খাবারটি আমাদের এখানে অনেকে শর্মা বললে ভালো বুঝবেন। এটা আপনার সকালের নাস্তার জন্য একটি ভালো খাবার হতে পারে। বাসাই হাতে বানানো রুটি, এর মাঝে সামান্য হাড়ছাড়া মুরগির মাংস (রান্না) এবং পছন্দমতো সবজি দিয়ে মুড়িয়ে খেতে পারেন। তবে বেশি ভালো হয় যদি আপনি মাংস না দিয়ে পুরোটা সবজি দিয়ে খান।

ওটমিল: সকালের নাস্তায় ওটমিলের কোনো বিকল্প হয় না। এটি সুগার ফ্রি। স্বাভাবিক মানুষ এবং সব ধরনের রোগের রোগীরা সকালের নাস্তায় ওটমিল খেতে পারেন। গরম দুধে ওটমিল মিশিয়ে আর কিছু ফলের টুকরা দিয়ে খেতে পারেন। অথবা ওটমিল দিয়েই বানাতে পারেন অন্য কোনো রেসিপি। ডায়াবেটিকস না থাকলে চিনি যোগ করতে পারেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন