শহিদুল্লাহ সরকার: সাভারে একটি মাদ্রাসায় পাঁচ ছাত্রকে বেধরক পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক শাহাদাত শিকদারকে আটক করেছে সাভার  মডেল থানার পুলিশ।
এঘটনায় আহত ওই শিক্ষার্থী মোঃ শাকিলকে (১৩) উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডের আফসার কটন মিল সংলগ্ন সুলতানা প্যালেস ভবনে অবস্থিত আল-মাদ্রাসা হামিউস্সুন্নাহ নামক প্রতিষ্ঠানে এ মারধরের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মারধরের জড়িত থাকায় অভিযুক্ত মক্তব বিভাগের শিক্ষক শাহাদাত শিকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তবে ঘটনার সাথে জড়িত আরও দুই শিক্ষক পলাতক রয়েছে।
আটক শিক্ষক শাহাদাত শিকদার (২২) সাভারের আমিনবাজার বেগুনবাড়ী মহল্লার হাজী গুল মোহাম্মদের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী শাকিল পাবনা জেলার সুজানগর থানার কাশিনাথপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। সে রিক্সা চালক বাবা ও পোশাক শ্রমিক মায়ের সাথে পৌর এলাকার মজিদপুর মহল্লায় দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই মাদরাসায় হেফজখানায় পড়তো।
ভুক্তভোগী অপর শিক্ষার্থী জামাল হোসেন শরিয়তপুর জেলার সখিপুর থানার আগলাবাজার  গ্রামের মোঃ মাইনুদ্দিনের ছেলে। সে বাবা-মায়ের সাথে সাভার পৌর এলাকার দিলকুসাবাগ মহল্লার আক্কাস আলীর বাড়িতে ভাড়া থেকে পাশর্বর্তী আল-মাদ্রাসা হামিউস্সুন্নাহ নামক প্রতিষ্ঠানের হাফেজি বিভাগে পড়াশুনা করতো। এছাড়া অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর জামালের মা শাহানা বেগম বলেন, আমার ছেলে জামাল ওই মাদ্রসার হাফেজি বিভাগে পড়তো। সে ২৪ পাড়ার হাফেজ। শুনেছি বন্ধুদের সাথে দুষ্টামি করায় মক্তবের হুজুর, বিছানার হুজুর ও নাজেরার হুজুর মিলে তাকে মধ্যযুগীয় কায়দায় বেধরক পিটিয়ে আহত করেছেন। আমি এঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মাদরাসার প্রিন্সিপাল মামুনুর রশিদের কাছে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি অন্য ব্যক্তির কাছে মোবাইল ধরিয়ে দেন। কিন্তু ওই ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে বলেন আমাদের মাদরাসায় এমন কোন ঘটনা ঘটেনি। কিছু লোক মাদরাসার সুনাম নষ্ট করার জন্য ভুয়া খবর ছড়াচ্ছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন, মাদরাসার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। এঘটনার তার পরিবারের সদস্যরা থানায় এসেছে। এঘটনায় মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িত অন্য শিক্ষকদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino