করোনাভাইরাসের সংক্রমণে মহাদুযোর্গের সরকারি ত্রাণ চলে যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) চিকিৎসকদের পিপিই প্রদানের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের মন্ত্রী তাদের নেতা-কর্মীদের বলছেন যে, মানুষের পাশে থাকতে। তাদের নেতা-কর্মীরা মানুষের পাশে থাকার নাম করে সরকারি ত্রাণ নিয়ে চলে যাচ্ছে তাদের নিজেদের বাড়িতে।’

বিএনপির রাজনীতি যারা বিশ্বাস করে তারা এটা কোনোদিন করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতা-কর্মীরা এই দুযোর্গের মধ্যেও যতটুকু তাদের প্রকোটেকশন দেওয়া দরকার এটা নিয়ে তারা সামগ্রিকভাবে কাজ করছে। আমরা শত নির্যাতনের মধ্যেও মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়িয়েছি।’

করোনা মহামারিতে আমাদের দেশের কোনো পূর্ব প্রস্তুতি ছিলো না উল্লেখ করে রিজভী বলেন, ‘গত ৩১ ডিসেম্বর চায়না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানিয়েছে যে, একটা নতুন ধরনের ভাইরাস দেখা যাচ্ছে। এরপর থেকে যে ধরনের প্রস্তুতি রাখা দরকার ছিলো সেই প্রস্তুতি বাংলাদেশে সরকার গ্রহণ করেননি। যদি প্রস্তুতি রাখতেন তাহলে আজ গণ সংক্রমণ এ অবস্থায় হতো না।’

এরকম মহাদুযোর্গের মধ্যে জাতীয় ঐক্য অপরিহার্য উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,  ‘যারা ক্ষমতায় থাকেন, যারা সরকার তাদের এই ঐক্যটাকে গড়ে তোলা হচ্ছে আশু কর্তব্য। তারা সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং গণমাধ্যমে মন্ত্রী-নেতাদের বক্তব্যে আমরা দেখছি, তারা বলছে দেশ উন্নয়নে ভেসে যাচ্ছে। কিন্তু আমাদের যে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি হসপিটাল দরকার সেগুলো কখনো তারা সামনে আনে না। দেশে এরকম একনায়ক শাসন থাকলে এটা হয়।’

বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপহার দেওয়া হয়।

হলিফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক এনামুল হকের কাছে এইসব সামগ্রিক হস্তান্তর করা হয়।

 

সূত্র: রাইজিংবিডি

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত