বিনোদন প্রতিবেদক : সম্প্রতি রুপগঞ্জের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে রোমান্টিক ”তোমায় নিয়ে স্বপ্ন দেখি ”গানের মিউজিক ভিডিও। মৌলিক গল্পে নির্মিত গানটির ভিডিওর কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ সময়ের তরুন নির্মাতা লিমন আহম্মেদ।
এ গানটির সুর ও কন্ঠ দিয়েছেন জয় রহমান । এই গানটিতে মডেল ছিলেন , লিমন আহম্মেদ ও সুমি। উক্ত গানটির সংগীতায়োজন করেছন কে.ডি উজ্জল। এ বিষয়ে তরুন নির্মাতা লিমন আহম্মেদ বলেন, চমৎকার একটি গানের শুটিং করেছি আমরা। আমি বরাবর মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারো তার ব্যতিক্রম নয় ভিডিওর গল্প, লোকেশন এবং নির্মান দর্শক হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস। আর গানটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেওয়ার মতই। আশা করছি সব মিলিয়ে দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
আবর্তন মিডিয়ার চেয়ারম্যান ইমন খান জানান, আশা করছি এই গানটি দর্শকমহলে সাড়া ফেলবে। বরাবরে মতই এই গানটিও সবার পছন্দের তালিকায় থাকবে বলে আমি শতভাগ আশাবাদী। উক্ত গানটি আগামী ১৯/৩/২০ ইং রোজ বৃহ:বার বিকাল ৪ টায় অফিসিয়াল আবর্তন মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
