নওগাঁ সংবাদদাতা: নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় সরকারি জমিতে টিনের তৈরি একটি ঘরে থাকেন প্রায় ৭০ বছর বয়সের সাবিয়া বেগম । মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবন চলে তাঁর। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে এখন কেউ বাড়িতে ঢুকতে দেন না। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তাঁর। অন্যের ফেলে দেওয়া ভাত ধুয়ে খাওয়ার চেষ্টা করছিলেন, তাঁর এমন একটি ছবি ফেসবুকে দেখে খাবার পৌঁছে দেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
জানা গেছে, শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উত্তপ্ত রোদে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া বিহারি কলোনি মাঠে ৭০ বছরের বৃদ্ধা সাবিয়া বেগম একটি টিনের ওপর নষ্ট ভাত পানিতে পরিষ্কার করে শুকাচ্ছিলেন। আর এমন দৃশ্য দেখে নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান মোবাইলে ছবি তুলে তার ফেসবুকে পোস্ট করেন।’ পোস্টটি দেওয়ার পর মানুষ ওই বৃদ্ধাকে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দেওয়ার অনুরোধ করেন।
বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক হারুন-অর-রশীদের। এরপর তিনি রাতের আঁধারে ওই কলোনির ২৫টি কর্মহীন পরিবারকে ঘর থেকে ডেকে ডেকে ত্রাণসামগ্রী দিয়েছেন। ত্রাণ পেয়ে ভীষণ খুশি বৃদ্ধা সাবিয়া। তিনি বলেন, তাঁর বাড়িতে এখন এক মাসের চাল–ডাল আছে। আপাতত তাঁর খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, অনেক পরিবার যারা কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। কারো কাছে চাইতে পারেন না। গভীর রাতে এসে ওসব পরিবারের মাঝে ত্রাণ বিরতণ করা হচ্ছে। এতে করে জনসমাগমের ভিড় হবে না। খাবারের অভাবে কেউ অভুক্ত থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যথেষ্ট বরাদ্দ আছে এবং বরাদ্দ আসছে। আমরা সবাইকে খাবার দেব।
তিনি বলেন, কেউ সাহায্য দিতে চাইলে একই ব্যক্তিকে না দিয়ে যিনি মূলত কর্মহীন হয়েছেন তাকে দেবেন। জেলার বিত্তবান মানুষ, দফতর বা সংস্থা, এনজিও অথবা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যারা সহায়তা দিতে চান, সবাইকে অনুরোধ করব একই ব্যক্তি যাতে বার বার সহায়তা না পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তালিকা করুন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে অনুগ্রহ করে আপনারা সকলে নিজ নিজ বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। করোনার হাত থেকে দেশকে রক্ষা করুন। কারও ঘরে খাবার না থাকলে আমাদেরকে অবহিত করুন। আমরা খাবার পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত