বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর এর বিভিন্ন পন্যাগার থেকে মালামাল চুরির ঘটনা নতুন নয়। বন্দরের এক শ্রেনীর অসৎ কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পন্যাগার থেকে মালামাল চুরির পাশাপাশি শুল্ক চুরি চক্রের কাজেও সহযোগিতা করে যাচ্ছে। কখনো কখনো এরকম ঘটনার কথা কম বেশী উদঘাটিত হলেও তার কোন শাস্তিমুলক প্রতিকার হয়না। এরকম একটি ঘটনা আবার ঘটেছে গত ১৭ এপ্রিল বন্দরের ৩৭ নং শেড বা পন্যাগারে। ওই শেডের ইনচার্জ সবুজ চন্দ্র রায় ওই দিন রাত্রে একটি পন্য চালানের কিছু মাল চুরি করে সরিয়ে রাখে। এই ঘটনা শেডের পন্য কর্মচারীরা টের পেলে বিরোধ সৃষ্টি হয়। যার পরিনতিতে চরম মারামারিতে সংঘটিত হয়। এর পরই ওই শেডের অনেক তথ্য বেরিয়ে আসে।জানা গেছে ৩৭ নং শেড এর ইনচার্জদ্বয় জাভেদ-ই বিল্লাহ ও গোলাম মোস্তফা অন্যত্র বদলী হওয়ার পর এই শেড এর দায়িত্ব প্রাপ্ত হন সবুজ চন্দ্ররায়। দায়িত্ব পাওয়ার পর বেনাপোল বন্দর এর একটি চিহিৃত শুল্ক চোর চক্রের ইন্ধনে এই লোকটি পরিচালিত হতে থাকেন। ঘোষনা বহির্ভুত মালামাল শেড অভ্যান্তরে নামানো, কম দামি মালের বদলে বেশী দামের পন্য চালান সরবরাহ দেওয়া, মেনিফেস্ট ছাড়া মাল উঠানামনোই সহযোগিতা করা ইত্যকার নানান অপকর্মে এই লোকটি জড়িয়ে পড়ে বলে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে। এই শেড থেকে এই ব্যাক্তির ছেড়ে দেওয়া একটি পন্য চালান কাস্টমস এর গোয়েন্দা শাখার হাতে সম্প্রতি ধরা পড়ার পর ওই পন্য চালানে অতিরিক্ত ৩০ লাখ টাকা শুল্ক আদায় করা হয়েছে। কাগজপত্র ছাড়া কাস্টমস কার্গো শাখার এন্ট্রি ছাড়াই ঢুকে পড়া হরেক রকমের শুল্ক চুরির পন্যাদি উঠানামানোর কাজে এই শেডটি অনেকদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে বলে বন্দর এর বেশ কয়জন কর্মচারী অভিযোগ উঠিয়েছেন।

এব্যাপারে সবুজ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগের কথা বলা হচ্ছে তা বানোয়াট। বরং আমি একটি পন্য চালানের খালাসকারী সিএন্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীর কাছ থেকে ৪ টি ইনার প্যাকেজ (কসমসেটিক্স, ইমিটেশন) পন্য চেয়েনি। অথচ আমাকে অহেতুক এই ঘটনার রেশ ধরে শেড ইনচার্জ হাফিজুর রহমান কিল, ঘুষি, লাথি মেরে চরম ভাবে অপদস্থ করে।

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর হাফিজ আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, আসল ঘটনা ভিন্ন।প্রকৃতপক্ষে সবুজ চন্দ্র রায় এই শেড এর দায়িত্বে আসার পর থেকেই ঘোষনা বহির্ভুত পন্য নামানো, ম্যানিফেষ্ট ছাড়া পন্য নামানো উঠানোর কাজে সহযোগিতা করা, কমদামি পন্য ছাড় করার অনুমতি পত্র নিয়ে পাশে থাকা দামি পন্য সরবরাহ করার কাজে সহযোগিতা করা ইত্যকার সব অপকর্ম চালিয়ে আসছে। বিশেষ করে শুল্ক চুরির ঘোষনা বহির্ভুত মালামাল এই লোকটির সহযোগিতায় পন্যাগারটির বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, যাতে চুরির প্রকৃত ঘটনা ধরা না পড়ে। আমি এসব অপকর্মের প্রতিবাদ করায় তিনি মিথ্যা মারধরের অভিযোগ করছেন। আমি এ ব্যাপারে বন্দরের ট্রাফিক পরিচালক প্রদোষ কান্তি দাসের নিকট একটি অভিযোগপত্র দাখিল করেছি।

এ ব্যাপারে বন্দর পরিচালককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে উপ-পরিচালক মামুন কবির তালুকদার টেলিফেনে বলেন, এটা আমাদের একটি ইন্টারনাল ব্যাপার। আমি ঢাকায় রয়েছি, বেনাপোলে এসে এসব বিষয় কথা বলব। এদিকে সবুজ চন্দ্র রায় এসব ঘটনার কথা যাতে সংবাদ মাধ্যমে না আসে সে ব্যাপারে বন্দর এর অপর একজন ট্রাফিক ইন্সপেক্টর খোদাবক্স লিটনকে দিয়ে মোবাইল ফোনে অনুরোধ করেন।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত