মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ এখনো পর্যন্ত দেশে কেউ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত না হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র উচ্চ ঝুঁকিতে থাকা যে ২৫টি দেশের নাম উল্লেখ করেছে, তাতে রয়েছে বাংলাদেশের নাম। এ খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ।

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলে জোরদার করা হয়েছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বেনাপোল চেকপোস্টসহ বন্দরের সর্বত্র। ভারত থেকে যারা বাংলাদেশে ঢুকছে, তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে স্বাস্থ্য বিভাগ। করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ। গত ১৭ জানুয়ারি থেকে বেনাপোল চেকপোস্টে এ পরীক্ষা শুরু হয়। শুরুতে পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন ট্রাকচালক, হেলপার ও রেল যাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্টে সরেজমিন দেখা গেছে, ভারত থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া ইমিগ্রেশনের অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে দেওয়া হচ্ছে না। সেখান থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকদের ক্ষেত্রেও অনুসরণ করা হচ্ছে একই নিয়ম। বেনাপোল রেলস্টেশনে গত রবি ও বৃহস্পতিবার ভারত থেকে আসা বন্ধন ট্রেনের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বেনাপোলে দায়িত্বরত মেডিক্যাল দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত) এক লাখ ৫২ হাজার ৯১ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এক লাখ ১৪ হাজার ৫০৫ জন বাংলাদেশি, ২৫ হাজার ৫৭৫ জন ভারতীয়, ৩১২ জন বিভিন্ন দেশের নাগরিক, ১১ হাজার ২৪১ জন ট্রাকচালক ও হেলপার এবং ৪৫৮ জন রেল যাত্রী রয়েছে।

স্বাস্থ্য পরীক্ষায় বেনাপোল চেকপোস্টে চারটি মেডিক্যাল দল কাজ করছে। প্রত্যেক দলে দুজন করে মেডিক্যাল কর্মকর্তা রয়েছেন। স্বাস্থ্য সহকারী ও নার্স মিলে ২৪ জন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী।

এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল পরিদর্শন : ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ৩০ সদস্যের দেশি-বিদেশি একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার দুপুরে অভিজ্ঞতা অর্জনে বেনাপোল কাস্টমস, স্থলবন্দর, চেকপোস্ট ও নো ম্যান্স ল্যান্ড পরিদর্শন করে। অ্যাডমিরাল মো. শফিউল আজমের নেতৃত্বে প্রতিনিধিদলে ভারত, শ্রীলঙ্কা, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর শিক্ষার্থীরা ছিলেন।

এর আগে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলামের সভাপতিত্বে বেনাপোল কাস্টমস ক্লাবে কাস্টমস ও বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়নপ্রক্রিয়া এবং পণ্য খালাসপ্রক্রিয়ার ওপর আলোচনা করা হয়। পরে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্টে গেলে বন্দরের বিভিন্ন কার্যক্রম দেখান বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino