মোঃএরশাদ আলী,প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ) :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২১ জুন) সকাল-১১টায় পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বাজেট ঘোষণা করা হয়।

পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ২০২৩-২০২৪ অর্থ বছরের ১৯ কোটি ৫২ লাখ ৪৬হাজার ৭১১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। যা গত অর্থবছরে ছিল ১৮ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।

বাজেটে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৫২লাখ ৪৬হাজার ৭১১ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৯৩৩ টাকা। পানি সরবরাহ শাখা থেকে এক কোটি ১ লাখ ৪২ হাজার ৭৭৮ টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৯০।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌর মেয়র হাবিবুর রহমান জানান,বাজেটে করের আওতা তেমন বাড়ানো হয়নি। বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সেবা খাতের পরিধি।

প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম,পৌর প্রধান প্রকৌশলী মোঃ শহিদ উল্লাহ , হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃএরশাদ আলী,যুগ্ম আহবায়ক শংকর পাল,যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন রিংকু সহ মাধবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ, প্যানেল মেয়র মোবারক হোসেন, পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর,পৌর কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন