মোঃএরশাদ আলী,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।একই অনুষ্টানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসারের পুরস্কার পাওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমানকে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার(১৮ মার্চ) সকাল ১১ টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা এক অনুষ্টানের আয়োজন করে।
ফুলকলি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদমান জহিরের উপস্হাপনায় ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্টানে এসোসিয়েশনের আজীবন উপদেষ্টা ও মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএফএএম শাহজাহান অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার, কেন্দ্রিয় নেতা আব্দুল আলিম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক ও ইতিহাস ঐতিহ্য বিষয়ক বহু গ্রন্থের লেখক সায়েদুর রহমান তালুকদার, শিক্ষক শামসুর রহমান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এরশাদ আলী,এসোসিয়েশনের উপদেষ্টা ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া,মাধবপুর প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল,প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনি,কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,এনায়েত হোসেন,সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, ত্রিপুরারি দেবনাথ তিপু,হামিদুর রহমান,তোফাজ্জল হোসেন, মুশিউর রহমান মুর্শেদ, নাহিদ মিয়া প্রমুখ।অনুষ্টানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে আসা ১৮০ জন সাধারণ গ্রেড ও ৭৬ জন ট্যালেন্টফুল এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
