আশিকুর রহমান:

ভোক্তা অধিদপ্তরের অভিযানে গাজীপুরে দুই ব্যবসায়ীর গোডাউনে মিললো ৭১৬৮ লিটার সয়াবিন তেল, ৩ লাখ টাকা জরিমানা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭ হাজার ১৬৮ লিটার সোয়াবিন তেলের সন্ধান পান। পরে পূর্বের মূল্যে তাৎক্ষনিক সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। অপেক্ষাকৃত কম মূল্যে তেল বিক্রির এ সংবাদে দোকান দু’টির সামনে সাধারণ ক্রেতারা বৃষ্টি উপেক্ষা করে হুমড়ি খেয়ে পড়েন। অপরদিকে ধার্য্যমূল্যের অধিক মূল্যে তেল বিক্রি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে প্রদাণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বোর্ডবাজারের মনির জেনারেল স্টোরকে ২ লাখ টাকা ও আরপি ট্রেডার্সকে ১ লাখ টাকার জরিমানা করেন। জিএমপি গাছা থানা পুলিশের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা অফিস প্রধান ও গাজীপুর জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আব্দুজ জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা আব্দুজ জব্বার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অধিক মুনাফা লাভের জন্য বোর্ডবাজারের মনির জেনারেল স্টোর ও আরপি ট্রেডার্স কর্তৃপক্ষ গোপনে অবৈধভাবে সোয়াবিন তেল মজুদ করেছেন। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে দোকান দুটির গোডাউনে অভিযান চালানো হয়। এসময় মনির জেনারেল স্টোরের গোডাউন থেকে বসুন্ধরা ও সান কোম্পানীর মোট ২ হাজার ৫৮ লিটার ও আরপি ট্রেডার্স থেকে ৫ হাজার ১১০ লিটার সোয়াবিন তেল মুজদ পাওয়া যায়। পরে এসব তেল পূর্বের মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে মাইকিং করে তাৎক্ষনিক বিক্রির ব্যবস্থা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তারা উপস্থিত থেকে মনির জেনারেল স্টোরের গোডাউনে মজুদকৃত তেলের বোতলে আগের এমআরপিযুক্ত ল্যাবেল অনুযায়ী ১ লিটারের বোতল ১৬০ টাকা, ২ লিটারের বোতল ৩১৮ টাকা ও ৫ লিটারের বোতল ৭৬০ টাকা দরে বিক্রি করান। অপরদিকে আরপি ট্রেডার্সের দোকানে উপস্থিত থেকে প্রতি লিটার খোলা তেল আগের চালান অনুযায়ী ১৪৩ টাকা লিটার দরে বিক্রয় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত