নিজস্ব প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রাজধানী তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রবিবার (১১ আগস্ট) রাত ৮ টার দিকে কলেজের শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এসময় কয়েক’শ শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল সকল শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধসহ যত শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। সবাই সবার জায়গা থেকে নিজের কাজগুলো করেছি বলেই এই বিজয় এসেছে। এই আন্দোলনে আমরা সবাই সমন্বয়ক ছিলাম। আন্দোলনটা সকলের ছিলো, তাই বিজয়ের সুফলও সবাই উপভোগ করব। তবে আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। এই দেশে এক ফ্যাসিবাদ যায়, আরেক ফ্যাসিবাদ জন্ম নেয়। ৫৩ বছর ধরে এটাই হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সজাগ থাকার কোনো বিকল্প নেই। এজন্য আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। নতুন অন্তবর্তী কালীন সরকারের কাছে আমাদের আবেদন, এ হত্যাকাণ্ডে জড়িতদের যেনো আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। আমরা এক নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
ইতিমধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কয়েকদিন যাবত ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার, বাজার মনিটরিং, বৃক্ষরোপণ সহ নানান কাজ করে মানুষের প্রশংসায় কুড়িয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন