মেহেদী হাসান (তন্ময়) :
রাজধানীর বিমানবন্দর ও গাজীপুরের টঙ্গী থেকে আটজন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১। বিমানবন্দর গোলচত্বরের পূর্ব পাশ ও টঙ্গীর পশ্চিম পাশের সড়ক উপবিভাগ কার্যালয়ের সামনে থেকে শনিবার (২৫ মে) তাদের গ্রেপ্তার করে র‍্যাব। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার হওয়া ওই ছিনতাইকারীরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আ. অলির ছেলে ও ছিনতাইকারী চক্রের দলনেতা হৃদয় হোসেন (২৮), কিশোরগঞ্জের বাজিতপুরের আলী আকবরের ছেলে ও দলনেতা মো. সাগর (২২), একই উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে আলী হোসেন (২২), বরগুনা সদরের মৃত শাহআলম আখন্দের ছেলে মো. রুবেল (৩২), কুমিল্লার তিতাসের মৃত মকবুল হোসেনের ছেলে এমরান হোসেন (২৮), জামালপুর সদরের মো. নুক্কুর ছেলে মো. শান্ত (২২), পাবনার আটঘরিয়া উপজেলার নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৃত খায়রুল মিয়ার ছেলে মোবারক মিয়া (২২)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত আটটি ছুরি, তিনটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিমানবন্দর গোলচত্বর ও টঙ্গী এলাকায় ছিনতাইকারীরা দেশীয় মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও দুই দলনেতাসহ আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাহফুজ বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতেন বলে স্বীকার করেছেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত