অনলাইন ডেস্ক ঃ রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করতে চারটি কমিটি গঠন করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক চারটি কমিটি গঠন করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে পরামর্শ দিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আর ঘটনার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।এ ছাড়া এফআর টাওয়ারের অনুমোদন ও নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশার’ মধ্যে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ শুক্রবার সকালে এফআর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাঁকেও শনাক্ত করা হয়েছে। সেটিও হস্তান্তর করা হবে।’গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার। তিনি আরো জানান, এফ আর টাওয়ারটির মালিক ইঞ্জিনিয়ার ফারুক এবং রূপায়ণ গ্রুপ। আমরা মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ডিসি মোস্তাক আহমেদ আরো বলেন, ‘সকলের প্রতি অনুরোধ করব, যেকোনো তথ্যের জন্য আমাদের জিজ্ঞেস করুন, কন্ট্রোল রুম থেকে আপনারা নিন, যাতে কোনো অসমর্থিত তথ্য প্রকাশিত না হয়, যাতে কেউ বিভ্রান্ত ধারণার মধ্যে না থাকে।’

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত