যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা এবার পৃথিবীর সমান একটি গ্রহের সন্ধান পেয়েছেন। জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্কের সমন্বয় ঘটিয়ে তারা এই গ্রহটি আবিষ্কারের কথা বলছেন। জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহটিকে ‘কে-টু৩১৫বি’ হিসেবে শনাক্ত করেছেন। তারা এটিকে ‘পাই আর্থ’ গ্রহ হিসেবেও অবিহিত করেছেন। কারণ গ্রহটি সূর্যকে মাত্র ৩.১৪ দিনেই প্রদক্ষিণ করতে সক্ষম; এ কারণে এটিকে ‘পাই আর্থ’ গ্রহ বলা হচ্ছে। পাই (প্রতীক ?) একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক। এর মান ৩.১৪১৫৯। ইউক্লিডীয় জ্যামিতিতে যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে এই ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। এটিকে কোনো কোনো সময় বৃত্তীয় ধ্রুবক, আর্কিমিডিসের ধ্রুবক বা রুডলফের সংখ্যাও বলা হয়। নতুন একটি গ্রহ আবিষ্কারের কথা বলা হলেও এটি মানুষের বসবাসের জন্য একেবারেই অযোগ্য। কারণ এই গ্রহের গড় তাপমাত্রা ৩৫০ ডিগ্রি সেলসিয়াস বা ৪৫০ কেলভিন। গ্রহটির অবস্থান সূর্যের অনেক কাছে হওয়ার কারণেই সেখানকার তাপমাত্রা অনেক বেশি বলে অনুমান বিজ্ঞানীদের। তবে এখন পর্যন্ত গ্রহটির ভর সম্পর্কে তেমন কোনো তথ্য জানাতে পারেননি জ্যোতির্বিজ্ঞানীরা। ২০১৭ সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপের কে-টু মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রহটিকে শনাক্ত করতে সক্ষম হন বিজ্ঞানীরা। ভূমিভিত্তিক টেলিস্কোপ নেটওয়ার্ক ‘স্পেকুলোস’ এর সাহায্যে বিজ্ঞানীদের দলটি গ্রহটির সূর্যকে প্রদক্ষিণের সংকেত নিশ্চিত হন এবং সেখানে তারা দেখতে পান পাইয়ের মানের সমান সময়ে গ্রহটি তার সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। গবেষণা দলের প্রধান এমআইটির আর্থ, অ্যাটমোস্ফেরিক অ্যান্ড প্ল্যানেটারি সাইন্সের (ইএপিএস) স্নাতক প্রাজোয়াল নিরাউলা জানান, গ্রহটি ঘড়ির কাঁটার মতো সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। তবে এর গড় তাপমাত্রা অত্যধিক বেশি হওয়ায় সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কে-টু ডাটা ব্যবহারের মাধ্যমে ৩১৫তম গ্রহটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা হিসাব করে দেখেছেন, গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের ০.৯৫ গুণ। এ কারণে এটিকে পৃথিবীর প্রায় সমান আকারের বলে ধারণা করা হচ্ছে। গ্রহটি প্রতি সেকেন্ডে ৮১ কিলোমিটার বেগে ছুটছে; প্রতি ঘণ্টায় যা কিনা ২ লাখ ৯১ হাজার কিলোমিটার। প্রাজোয়াল নিরাউলা বলেন, জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্কের সমন্বয়ে ভবিষ্যতে এই ধরনের আরো অনেক বৈচিত্র্যময় গ্রহের সন্ধান আমরা করতে পারব। সেই সঙ্গে এসব এলিয়েন গ্রহ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তির টেলিস্কোপও হয়তো আমরা পেয়ে যাব।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত