নিউজ ডেস্ক: নরসিংদী জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন  নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।উপস্থিত কমিটির সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ব্যতিত জেলা ও উপজেলার অন্য সকল রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা আওতাবর্হিভুত থাকবে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, নরসিংদীর ১’শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এক মালী করোনা আক্রান্ত হয়েছেন। তার বাড়ি রায়পুরা উপজেলার ডৌকার চর গ্রামে।
এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেয়ার পর দুইদিন আগে তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। সেখান থেকে আজ বুধবার দুপুরে তার করোনা পজেটিভ বলে জানানো হয়।
জেলা হাসপাতালে কর্মরত ওই মালি প্রতিদিন রায়পুরার ডৌকার চরের নিজ বাড়ি থেকে হাসপাতালে এসে দায়িত্ব পালন করে থাকেন। এখন তাকে আইসোলেশনে পাঠানো হবে। আর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে।
এদিকে ডৌকার চর গ্রাম লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ২ জন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন