নওগাঁ সংবাদদাতা: নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। এ নিয়ে ওই শিশু এবং হাসপাতালে অন্য রোগীদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের জহুরুল ইসলাম ও বানু বেগম দম্পতির একটি ছেলে সন্তান হয়।
ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় শিশুটিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে শিশুটির ফটোথেরাপী দেয়া হয়। এই ফটোথেরাপী মেশিনটি একটি নির্দিষ্ট সময় পর খুলে দিতে হয়।  কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও না খোলায় শিশুটির শরীর পুড়ে যেতে শুরু করে। শরীরের একাংশ কালো হতে থাকে।
এই অবস্থা দেখে শিশুর বাবা জহুরুল ইসলাম, নানী রওশন আরাসহ অন্য রোগীদের অভিভাবকরা কর্তব্যরত নার্সদের ডাকাডাকি করতে থাকে। কিন্তু নার্সরা তাদের ডিউটি কক্ষে ঘুমাতে থাকে। অনেক ডাকাডাকি করার পর সাড়া দিয়ে ভেতর থেকে বলে সকাল ছয়টার আগে তারা আসবে না। অবশেষে ফুটফুটে এই ছেলে সন্তানটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ সময়  ওই ওয়ার্ডে রোজিনা ও তানিয়া নামের  সিনিয়র স্টাফ নার্স দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। এই অবস্থা দেখে হাসপাতালে চিকিৎসারত অন্য রোগীদের স্বজনরাও ক্ষিপ্ত হয়ে পড়েন। এ বিষয়ে সদর হাসপাতালের আরএমও ডা. মুনির আলী আকন্দকে মোবাইল ফোনে জানালে তিনি ব্যাপারটি দেখছেন বলে জানান।
এদিকে ওই নবজাতকের বাবা নওগাঁ সদর মডেল হাসপাতালে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino