নওগাঁ সংবাদদাতা: নওগাঁর নিয়ামতপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা ফেরত এক যুবককে (৩৮) নিজ গ্রামে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (০৬ এপ্রিল) উপজেলার হাজিনগর ইউনিয়নের বাইচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হাজীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ওই যুবক ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানাতে কাজ করতেন। তাঁর স্বজনদের মাধ্যমে গ্রামের লোকজন জানতে পারেন, ঢাকায় তিনি কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। আজ বেলা ১১টার দিকে ওই যুবক গ্রামে এলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ইউএনও পুলিশ নিয়ে গ্রামে উপস্থিত হন এবং ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ইউএনও পুলিশ নিয়ে গ্রামে উপস্থিত হয়ে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। বাড়ির বাইরে কোয়ারেন্টাইনে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা বলেন, ওই যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত