অনলাইন ডেস্ক ঃ প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ১-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচে একই ফল ফিলিস্তিনের বিপক্ষে। প্রথম দুই ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে কার্যত বিদায় লাল-সবুজ জার্সিধারী যুবাদের। সেই সঙ্গে অলিম্পিক ফুটবল খেলতে টোকিও’র টিকিট পাওয়ার দৌড়টাও শেষ।

এক ম্যাচ হাতে রেখে বিদায় প্রায় নিশ্চিত হওয়া মানেই তো ব্যর্থতা। নিন্দুকেরা সেটাই বলবে; কিন্তু মধ্য প্রাচ্যের দুটি দেশের বিরুদ্ধে বাংলাদেশ যে লড়াকু ফুটবল খেলেছে তা প্রশংসার দাবি রাখে। ইংলিশ কোচ জেমি ডে’র ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশের ফুটবলের আরেকটি বিজ্ঞাপন হতে পারে বাহরাইনে এ দুটি ম্যাচ। বাংলাদেশ যে এখন আর আগেই হেরে যায় না। ৯০ মিনিট প্রতিপক্ষকে ঘাম ঝরাতে শিখেছে।

২২ মিনিটে গোল করে এগিয়ে যায় ফিলিস্তিন। প্রথমার্ধে ভালো খেলেই লিড নিয়েছিল বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে ৯২ ধাপ এগিয়ে থাকা দলটি; কিন্তু দ্বিতীয়ার্ধে? মনে হলো নতুন একটা দল নামিয়েছেন জেমি ডে। তিনটি পরিবর্তন করে মাঠে বদলে গেলো বাংলাদেশ। কিন্তু বদলায়নি বাংলাদেশের ভাগ্য। দুটি সহজ সুযোগ পেয়েও ম্যাচে ফেরা হয়নি জেমির শিষ্যদের। না হলে অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো লাল-সবুজের দেশ।

ম্যাচের পর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে পারতেন মতিন মিয়া। আল আমিনের পরিবর্তে তাকে মাঠে নিয়ে আক্রমণ ভাগের শক্তি বাড়িয়েছিলেন জেমি ডে। নায়ক হওয়ার সহজ সুযোগ আছড়ে পড়েছিল মতিনের পায়ে; কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি। সুফিলের বাড়ানো বল ধরে ফিলিস্তিনের গোলরক্ষককে কাটিয়েও বল জালে পাঠাতে পারেননি। তার দূর্বল শট ক্লিয়ার করেন ফিলিস্তিনের এক ডিফেন্ডার।

৭০ মিনিটে মতিন মিয়া সহজ সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারতো। প্রথমার্ধে প্রাধন্য নিয়ে খেলা ফিলিস্তিনকে দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভরকে দিয়েছিল বাংলাদেশ। শেষ ৪৫ মিনিট গোলটি ধরে রীতিমতো রাখতে ঘাম ঝরাতে হয়েছে ফিফা র‌্যাংকিংয়ে ১০০ নম্বরে থাকা দলটিকে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino