নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিগত ২০২০ সালের উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড এর বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, হারুন অর রশিদ (খোকা) উত্তরার সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহা আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ ও ত্যাগের শিক্ষা দেয়। নবী ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা মানবতার জন্য শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই।” হারুন অর রশিদ খোকা আরো বলেন, “বর্তমান সময়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করা খুবই জরুরি। আমাদের রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে কাজ করতে হবে। আমি প্রত্যাশা করছি, সবাই ঈদুল আজহার আনন্দ সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে উদযাপন করবে।”তিনি বিশেষ করে যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, “তোমাদেরই আগামী দিনের নেতৃত্ব। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে এগিয়ে যাও। তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিয়ে বলেন, “বিশেষ করে করোনা মহামারির পর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে শিখেছি। তাই এবারও সকলকে সচেতন থাকার আহ্বান জানাই।” তাঁর শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ উদযাপনের জন্য কাজ করে যাচ্ছেন।
