মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন :
রাজধানী তুরাগের বাউনিয়া বটতলা মোড়ে পুলিশ পরিচয় প্রদানকারী এক ভুয়া পুলিশ সদস্যকে প্রতারণার সময় স্থানীয় লোকজন আটক করে, তুরাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে । গত শনিবার দুপুরে পূর্ব ভাষানটেক এলাকার বাসিন্দা জনৈক মোঃ তানিম বারাকা (২৩) পুলিশ পরিচয় দিয়ে একজনের সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছিলো । প্রতারক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের এএসআই পরিচয় দিয়ে স্থানীয় ব্যাক্তিকে আটকের নাটক করতে থাকেন ।
পুলিশ পরিচয় প্রদানকারী তানিমের আচার আচরণে সন্দেহ হলে উপস্থিত লোকজন তার কাছে আইডি কার্ড দেখতে চায় । সে একটি আইডি কার্ডও প্রদর্শন করে । কিন্তু কার্ড প্রদর্শন ও তার অসলগ্ন আচরণ দেখে আরো বেশী সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে রাখে । পরে তুরাগ থানা পুলিশ এসে প্রতারককে ভূয়া পুলিশ সদস্য পরিচয়ন প্রদানকারী হিসেবে আটক করে থানায় নিয়ে যায় । তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়েছে।
তুরাগ থানা পুলিশের এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি করেন । মামলার আরজিতে বলা হয়, আটক প্রতারক বিভিন্ন সময় নিজেকে পুলিশ পরিচয়ে এলাকায় এসে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো । আটকের পর প্রতারক নিজেই পুলিশের কাছে তা স্বীকার করেছে । এ বিষয়ে তুরাগ থানা পুলিশের এসআই মাহমুদুল হাসান বলেন, সে দীর্ঘদিন থেকে পুলিশ সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । বিভিন্ন সময় এ ধরণের তথ্য আমরা পেয়ে থাকি । শনিবার বাউনিয়া এলাকার স্থানীয় জনতা তাকে আটক রাখলে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি । এসময় আসামীর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, একটি ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
তুরাগ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ প্রতিবেদক বলেন, ভূয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় এক ব্যাক্তিকে আটক করে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তার বিরুদ্ধে ১৭০/৪২০ পেনাল কোর্ট ধারায় মামলা হয়েছে, যার নং-৩১ তারিখ ২৭/০৭/২০১৯।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino