রকি পাটওয়ারী: ১৬ মে মধ্যরাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর উত্তরের ছয়টি থানা কমিটি অনুমোদন গঠন করা হয়েছে। কিন্তু গভীর রাতে এসব কমিটি গঠন কিংবা অনুমোদন নিয়ে কিছুই জানেন না ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়াব ইউসুফ। উত্তরের আহ্বায়ক নায়াব ইউসুফের দাবি, তার স্বাক্ষর জাল করে নিজেদের লোক দিয়ে ৬ থানার ভূয়া কমিটি গঠন করছেন সদস্য সচিব রুনা লায়লা আর সবকিছু জেনে শুনে সেটি অনুমোদন দিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ।
ভয়াবহ এ স্বাক্ষর জালিয়াতির ঘটনা নিয়ে এরই মধ্যে উত্তর বিএনপির রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। নানা মহলে চলছে আলোচনা সমালোচনা । অনেকে প্রশ্ন তুলেছেন স্বাক্ষর জালিয়াতি করে যদি ভূয়া কমিটি গঠন করা যায়, তাহলে তো আরও ভয়ংকর কন্ড গঠানো সম্ভব তাকে দিয়ে।
নিউজ সার্কেলের কাছে, বিএনপি মহাসচিব বরাবর, স্বাক্ষর নকল করে জালিয়াতির কমিটি গঠন নিয়ে অভিযোগের একটি চিঠির অনিলিপি এসেছে। যেখানে উত্তরের আহ্বায়ক নায়াব ইউসুফ লিখেছেন, ৬টি থানার কমিটি গঠন নিয়ে কিছুই জানেন না তিনি। মধ্য রাতে কমিটি দেয়া হয়েছে তার সীল ও স্বাক্ষর জাল করে।
তাৎক্ষণিকভাবেই বিষয়টি আমলে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ গুরতর উল্লেখ করে বিষযটি দ্রুত খতিয়ে দেখতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে নির্দেশনা দেন তিনি। সেখানে এ ধরণের জালিয়াতি কোনভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
এদিকে, জালিয়াতির ঘটনায় যখন তোলপাড়, উত্তাল উত্তর মহিলা দলের রাজনীতি, তখন চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেনা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটির সসদ্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এ ধরণের জালিয়াতির ঘটনা জানার পর বিষ্ময় প্রকাশ করেন। দ্রুত সংকট সমাধানে তৎপর হন আফরোজা আব্বাস।

পরে বিএনপির পক্ষ থেকেও আলাদাভাবে জালিয়াতির ঘটনা খতিয়ে দেয়া হয়। তদন্তে উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়াব ইউসুফের করা অভিযোগের সত্যতা পায় বিএনপি। জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে স্বাক্ষর জাল করে ‍‍`মাই ম্যান‍‍` সৃষ্টি করতে কমিটি দিয়েছেন সদস্য সচিব রুনা লায়লা, আর তাকে আস্কারা দিয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ।
বিএনপির নিজস্ব তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, শনিবার রাতে রাজধানীর উত্তর মহিলা দলের ৬ থানা কমিটি বাতিল করা হয়। কমিটি বাতিল নিশ্চিত হওয়ার পর নতুন নাটক শুরু হয় হলে অভিযোগ করেন উত্তর মহিলা দলের অনেক নেতা-কর্মীরা। তাদের দাবি, সেই নাটকের অংশ হিসাবেই ৬ কমিটির নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয় আছে উত্তর মহিলা দলের নেতা-কর্মীদের মাঝে। একপক্ষ বলছে, এসব কমিটি বাতিল করে ত্যাগী ও সাহসী নেতাদের বাদ দেয়া হয়েছে। অন্যপক্ষ বলছে, উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়াব ইউসুফ ভদ্র, বিনয়ী ও কর্মীবান্ধন নেত্রী। তাঁকে না জানিয়ে কিংবা তাঁর স্বাক্ষর জাল করে কমিটি গঠন কোনভাবে ঠিক হয়নি, তাই ৬ থানা কমিটি বাতিলের সিদ্ধান্ত যথার্থ ও বাস্তবসম্মত।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত